Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
পশ্চিমবঙ্গ রাজ্যপালের বিরুদ্ধে নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগ
Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিমবঙ্গ রাজ্যপালের বিরুদ্ধে নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৪ ১২:২৭

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল (গভর্নর) আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন রাজ্যটির রাজভবনের এক অস্থায়ী নারী কর্মী। তার অভিযোগ, দুই দিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে প্রতিবারই তিনি যৌন হয়রানির মুখোমুখি হয়েছেন। তবে ‘সাজানো’ অভিহিত করে এসব অভিযোগ অস্বীকার করেছেন আনন্দ বোস।

বৃহস্পতিবার (২ মে) পশ্চিমবঙ্গ পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন ওই নারী কর্মী। অভিযোগে তিনি বলেছেন, গত ২৪ এপ্রিল ও গতকাল বৃহস্পতিবার তিনি রাজ্যপালের সাক্ষাৎ করতে গিয়েছিলেন। দুবারই তাকে যৌন নির্যাতন করেন রাজ্যপাল।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও পিটিআইয়ের খবরে বলা হয়েছে, পরে বৃহস্পতিবার রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই নারীর সঙ্গে কথা বলেছেন।

ওই নারী অভিযোগে বলেন, রাজ্যপালের কথামতো তিনি গত ২৪ এপ্রিল তার সঙ্গে দেখা করেন। রাজ্যপাল তাকে ‘কুপ্রস্তাব’ দেন ও শরীরের স্পর্শকাতর অংশে স্পর্শ করেন। ২ মে রাজ্যপাল আবার তাকে ডেকে পাঠান। এবার তিনি একজন সুপারভাইজারকে সঙ্গে নিয়ে যান। তাদের কথা হয় কনফারেন্স রুমে। পরে রাজ্যপাল সুপারভাইজারকে চলে যেতে বলেন এবং ওই নারীর চাকরি স্থায়ী করা হবে বলে আবার তাকে স্পর্শ করার চেষ্টা করেন।

এসব অভিযোগ অস্বীকার করে রাজ্যপাল আনন্দ বোস বলেন, ‘’সাজানো অভিযোগে ভয় পাই না। সত্যের জয় হবে। আমাকে অপবাদ দিয়ে কেউ যদি ভোটে লাভ খুঁজতে চায়, তাহলে ঈশ্বর তাদের করুণা করুন। পশ্চিমবঙ্গের দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে আমি লড়াই চালিয়ে যাব।’’

পুলিশ বলছে, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যায় না। তবে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

রাজ্যপালের বিরুদ্ধে বিবৃতি দিয়ে রাজভবনে নিষিদ্ধ মন্ত্রী

অভিযোগ ওঠার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিবৃতি দেন রাজ্যপালের বিরুদ্ধে। তিনি বলেন, রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে থানায় অভিযোগপত্র জমা দিয়েছেন এক নারী। রাজ্যপাল বলেন, তিনি ‘পিস রুম’ খুলে সবার অভিযোগ শুনবেন এবং নিষ্পত্তি করবেন। সেই রাজ্যপালই এখন নারীদের হেনস্থা করছেন!

এদিকে ওই নারীর অভিযোগ ও চন্দ্রিমার বক্তব্যের পর রাজভবনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রাজভবন চত্বরে পুলিশ ঢুকতে পারবে না। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও রাজভবনে যেতে পারবেন না। চন্দ্রিমা কোনো অনুষ্ঠানে থাকলে রাজ্যপাল যাবেন না।

রাজভবনের ওই বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যপালের সম্মানহানি ও তার বিরুদ্ধে অসাংবিধানিক বিবৃতি দেওয়ার জন্য চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজভবনে নিষিদ্ধ করা হচ্ছে। কলকাতা, দার্জিলিং ও ব্যারাকপুরের রাজভবনে তিনি ঢুকতে পারবেন না। চন্দ্রিমা কোনও অনুষ্ঠানে থাকলে সেখানেও যাবেন না রাজ্যপাল।

বিবৃতিতে বলা হয়েছে, চন্দ্রিমার বিরুদ্ধে আইন অনুযায়ী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, তা জানতে অ্যাটর্নি জেনারেলের কাছে পরামর্শও চেয়েছেন রাজ্যপাল।

সারাবাংলা/টিআর

আনন্দ বোস চন্দ্রিমা ভট্টাচার্য টপ নিউজ পশ্চিমবঙ্গের গভর্নর পশ্চিমবঙ্গের রাজ্যপাল যৌন নির্যাতন যৌন হয়রানি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর