Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-কৃষিতে সহযোগিতা বাড়াতে চায় গাম্বিয়া
Saturday 17 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-কৃষিতে সহযোগিতা বাড়াতে চায় গাম্বিয়া

সারাবাংলা ডেস্ক
৪ মে ২০২৪ ১৩:৫০

ঢাকা: বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কৃষি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদু টাঙ্গারা।

শুক্রবার (৩ মে) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন। গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনের প্রাক্-প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। সম্মেলনের ফাঁকে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন।

বিজ্ঞাপন

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে রোহিঙ্গা গণহত্যা মামলায় আর্থিক সহায়তা প্রদানের জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনের প্রাক-প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভায় সভাপতিত্ব করায় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান ড. হাছান মাহমুদ। একইসঙ্গে গাম্বিয়া ওআইসির সভাপতি থাকাকালীন ওআইসির বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সৌজন্য সাক্ষাৎতের সময় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষিখাতে বাংলাদেশের জনশক্তি রফতানি, বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

বিজ্ঞাপন

ড. হাছান মাহমুদ গাম্বিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের জন্য দুই দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সমন্বয়ে একটি জয়েন্ট বিজসেন টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাবনা প্রদান করেন।

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী কৃষিখাতে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের বিশেষ প্রশংসা করেন এবং উভয় দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের অভিপ্রায় ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলনের প্রাক-প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন। পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, গাম্বিয়ার দায়িত্বপ্রাপ্ত নাইজেরিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদুর রহমান এবং মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থাসমূহ) মিজ্ ওয়াহিদা আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইআ

গাম্বিয়া টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর