Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
আসন্ন উপজেলা নির্বাচনও ডা‌মি: রিজভী
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসন্ন উপজেলা নির্বাচনও ডা‌মি: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মে ২০২৪ ১৬:১২

ঢাকা: আসন্ন উপজেলা নির্বাচনকেও ডা‌মি নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (৫ মে) রাজধানীর বেইলিরোডে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণের সময় তিনি এ আখ্যা দেন।

রিজভী বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচন করার পরে শেখ হাসিনা আবার উপজেলা নির্বাচন করছে। এ নির্বাচনও ডামি। কারণ, দেশের গণতান্ত্রিকামী কোনো দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। এখানে যারা উপস্থিত আছেন, তারা সবাই কোনো না কোনো উপজেলার বাসিন্দা। আপনারাও এই ডামি নির্বাচনে অংশগ্রহণ করবেন না।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশের জনগণ ভোট দিতে পারে না। তাদের পছন্দের প্রতিনিধি বানাতে পারে না। দেশের এই পরিস্থিতি সৃষ্টি করেছেন শেখ হাসিনা। তিনি এই পরিস্থিতি কেন করেছেন? কারণ, তিনি এ দেশের সম্রাজ্ঞী হয়ে থাকতে চান।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাক্তার জাহিদুল ক‌বির, যুবদলের সহ-সভাপতি জাকির সিদ্দিকী, সম্পাদক মেহেবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় নেতা ওমর ফারুক কাউসার, ডাক্তার আউয়ালসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ ডামি নির্বাচন রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর