Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বিএনপি নেতা আলালকে হাইকোর্টে তলব
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা আলালকে হাইকোর্টে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৪ ১৬:২৭

ঢাকা: বিচার বিভাগ নিয়ে এক অবমাননাকর মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৪ মে আলালকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

একই সঙ্গে আলালের বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যধারা গ্রহণ করা হবে না এবং আদালত অবমাননার জন্য কেন শাস্তি দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

পাশাপাশি ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই বক্তব্যের ভিডিও লিংক ৪৮ ঘণ্টার মধ্যে সরাতে বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ইউটিউবে থাকা বিচার বিভাগ নিয়ে আলালের দেওয়া ওই বক্তব্য ২৯ এপ্রিল আদালতে উপস্থাপনের পর বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী আকবর খান, মো. হাফিজুর রহমান, ইলিন ইমন সাহা ও জিয়াউল হাকিম।

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে আলালের প্রচারিত বক্তব্যের ভিডিও ক্লিপ ২৫ এপ্রিল প্রধান বিচারপতির নজরে আনেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল।

পরে প্রধান বিচারপতির আদেশ অনুসারে বিষয়টি হাইকোর্টের এই বেঞ্চে উপস্থাপন করা হয়। এরপর আদালত আদেশ দেন।

সারাবাংলা/কেআইএফ/একে

আদালত অবমাননা আলাল টপ নিউজ বিএনপি মোয়াজ্জেম হোসেন আলাল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর