Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘মুক্তিযোদ্ধা পরিবারদের আবাসন সুবিধা দেওয়ার কার্যক্রম চলমান’
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুক্তিযোদ্ধা পরিবারদের আবাসন সুবিধা দেওয়ার কার্যক্রম চলমান’

স্পেশার করেসপন্ডেন্ট
৫ মে ২০২৪ ২১:০৪

ঢাকা: ছয় হাজার ৯৬ কোটি ৫৩ লাখ ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে সারা দেশে ৩০ হাজার মুক্তিযোদ্ধা পরিবারকে আবাসন সুবিধা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (৫ মে) জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মাইনুল হোসেন খানের এক প্রশ্নের লিখিত উত্তরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন।

বিজ্ঞাপন

আ ক ম মোজাম্মেল হক বলেন, ২০০৩-২০০৪ অর্থবছরে ৪০ হাজার বীর মুক্তিযোদ্ধাকে ৩০০ টাকা হারে প্রথম ভাতা প্রদান কার্যক্রম শুরু হয়। বর্তমান সরকার প্রতিনিয়ত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে। এর ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতার পরিমাণও বেশ কয়েকগুণ বেড়েছে।

মন্ত্রী সংসদকে জানান, ২০২১-২২ অর্থবছর থেকে মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতাসহ বাৎসরিক দুটি উৎসব ভাতা ১০ হাজার টাকা হারে দেওয়া হচ্ছে। ২০১৮-১৯ অর্থবছর থেকে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের রাষ্ট্রীয় সম্মানি ভাতার পাশাপাশি বাংলা নববর্ষ ভাতা বাবদ জনপ্রতি দুই হাজার টাকা হারে এবং ভাতাপ্রাপ্ত জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস ভাতা বাবদ জনপ্রতি পাঁচ হাজার টাকা হারে দেওয়া হচ্ছে। বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বাড়ানোর বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২০১২ সালের জানুয়ারি ২০১৮ সালের জুন মেয়াদে দুই শ ৭১ কোটি ১১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘ভূমিহীন ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্পের আওতায় সারা দেশে মোট দুই হাজার ৯৬২টি বাসস্থান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদে সরকার ছয় হাজার ৯৬ কোটি ৫৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে আরও ৩০ হাজার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে আবাসন সুবিধা দেওয়া কার্যক্রম চালিয়ে নিচ্ছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, এর আওতায় উপজেলাওয়ারী বিদ্যমান বীর মুক্তিযোদ্ধাদের নির্দিষ্ট আনুপাতিক হারে সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে। ওই প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১১ হাজার ৫৭টি আবাসন নির্মাণকাজ শেষ হয়েছে। বর্তমানে ১০ হাজার ৮৮৯টি বীর নিবাসের নির্মাণ কাজ চলছে।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

আ ক ম মোজাম্মেল হক টপ নিউজ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সংসদ অধিবেশন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর