Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
চাকরি দিতে চেয়ে টাকা আত্মসাৎ: ২ কনস্টেবল বরখাস্ত
Saturday 08 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি দিতে চেয়ে টাকা আত্মসাৎ: ২ কনস্টেবল বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মে ২০২৪ ১৫:৩০

ঢাকা: বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্ত প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে সদর দফতর। তারা হলেন- মাদারীপুর জেলায় কর্মরত কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তার।

শনিবার (১১ মে) পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২২ সালের ডিসেম্বরে রতন দাস নামের একজনকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তি মাদারীপুর জেলায় কর্মরত দুই কনস্টেবল শহিদুল ইসলাম ও নারী কনস্টেবল তানজিলা আক্তারের বিরুদ্ধে অভিযোগ করেন।

পুলিশ সুপার ইনামুল হক সাগর আরও জানান, অভিযোগের বিষয়ে প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ায় দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/ইআ

কনস্টেবল বরখাস্ত টপ নিউজ টাকা আত্মসাৎ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর