Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
হিলিতে কেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে ৪০ টাকা
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে কেজিতে কাঁচা মরিচের দাম বেড়েছে ৪০ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ১২:২৪

দিনাজপুর: হিলিতে হঠাৎ করে বেড়েছে কাঁচা মরিচ ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি কাঁচা মরিচের দাম বেড়েছে ৪০ টাকা আর প্রতি পিস ডিমের দাম বেড়েছে ৩ টাকা। কোরবানি ঈদের আগে কাঁচা মরিচের দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, তীব্র তাপদাহের কারণে কাঁচা মরিচের গাছ মরে যাওয়ায় উৎপাদন কমেছে আর চাহিদা বাড়ায় দাম বেড়েছে দাম। আর সিন্ডিকেটে বাড়ানো হয়েছে ডিমের দাম বলে দাবি খুচরা ব্যাবসায়ীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) হিলি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহেখানেক আগেও প্রতিকেজি কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। আর প্রতি পিস ডিম ৯ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১২ টাকা।

রফিক নামের একজন ক্রেতা বলেন, ‘হঠাৎ করে বাজারে এসে দেখি ডিম আর কাঁচা মরিচের দাম বেড়েছে। কিনতে এসে বিপাকে পড়েছি, তাই অল্প করে কিনতে হলো।’

হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী বিপ্লব বলেন, ‘টানা তীব্র তাপদাহের কারণে মরিচের গাছ নষ্ট হওয়ার কারণে উৎপাদন কমেছে। আর বাজারে চাহিদা বাড়ায় তৈরি হয়েছে সংকট, যার ফলে বেড়েছে দামও। দাম বাড়ার কারণে বিক্রিও অনেকটা কমেছে।’

হিলি বাজারে ডিম ব্যবসায়ী সুজন বলেন, ‘বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ডিমের দাম বাড়িয়ে দিয়েছে। তারা ডিমের দাম বাড়ার যৌক্তিক কারণ দেখাতে পারছে না আমাদের। আমরা বেশি দামে কিনেছি তাই বেশি দামে বিক্রি করছি।’

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

কাঁচা মরিচ টপ নিউজ হিলি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর