Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে: মির্জা ফখরুল
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে: মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মে ২০২৪ ২২:১২

ঢাকা: বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৫ মে) সন্ধ্যায় গণফোরাম ও ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আবার ডোনাল্ড লু। আমি জানি না, আপনারা (গণমাধ্যম) কী অবস্থান তাদের ভেবেছিলেন। আমরা যেটা দেখেছি, বেসিক্যালি তারা (যুক্তরাষ্ট্র) একটি অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছে। এটা তারা এখনো অব্যাহত রেখেছে। তাদের হিউম্যান রাইটস রিপোর্ট বেরিয়েছে। আপনারা বাংলাদেশে যা বলেননি, তার চেয়ে অনেক বেশি সেই রিপোর্টে লিখেছে। এটাতে প্রমাণিত হয় যে তারা এতটুকুও খুশি না এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যেকোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে হয় সবাইকেই। এমনকি সামরিক শাসকদের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক রাখতে হয়। আজ বাংলাদেশের যে অবস্থান, যে অবস্থার পরিপ্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা মনে করছে, সেটাই করছে। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না।’

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘এই সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠায় দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এখন যারা এ দেশ শাসন করছে, এই শাসকগোষ্ঠী মিথ্যা ওপরে টিকে রয়েছে। জনগণের সঙ্গে সারাক্ষণ প্রতারণা করছে, মিথ্যা তথ্য দিচ্ছে, ডাটা দিচ্ছে। যারাই তথ্য আনতে যায় তাদের নিষেধাজ্ঞা দেয়। আপনারা দেখেছেন সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশ নিষিদ্ধ করেছে। সবখানে একই অবস্থা। অর্থাৎ পুরোপুরিভাবে এরা মিথ্যা ওপর টিকে আছে এবং মিথ্যার ওপরে তারা টিকে থাকতে চায়। কিন্তু মিথ্যার ওপরে কখনো টিকে থাকা যায় না।’

বিজ্ঞাপন

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, ফজলুল হক সরকার, মুহাম্মদ উল্লাহ মধু এবং ন্যাশনাল পিপলস পার্টির বাবুল সরদার চাখারি, পারভীন নাসের খান ভাসানী, এ আর জাফর উল্লাহ চৌধুরী, হারুনুর রশিদ, আলমগীর হোসেন ও খাদিজা আখতার।

গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে বৈঠকের পর গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বৈঠকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/টিআর

গণফোরাম টপ নিউজ ন্যাশনাল পিপলস পার্টি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিয়াজোঁ বৈঠক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর