Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু, উৎপাদন লক্ষ্যমাত্রা ৩১ হাজার টন
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু, উৎপাদন লক্ষ্যমাত্রা ৩১ হাজার টন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৪ ১৬:৫৭

চুয়াডাঙ্গা: ৩০ হাজার ৮১০ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা শহরের মহিলা কলেজপাড়ার একটি আমবাগানে উপস্থিত হয়ে আম পাড়া উদ্বোধন করেন।

আমবাগান চত্বরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ ও দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, জেলা বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার, জেষ্ঠ্য সহ-সভাপতি ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ মৌসুমে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৭২০ হেক্টর, আলমডাঙ্গা উপজেলায় ২২০ হেক্টর, দামুড়হুদা উপজেলায় ৭৩৯ হেক্টর ও জীবননগর উপজেলায় ৬২৫ হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার ৮১০ টন।

১৬ মে থেকে আঁটি, গুটি ও বোম্বাই জাতের আম ২৪ মে থেকে হিমসাগর, ৩০ মে থেকে ল্যাংড়া, ১০ জুন আম রূপালি, ১৫ জুন থেকে ফজলী জাতের, ১ জুলাই থেকে আশ্বিনা/ বারি-৪ জাতের আম সংগ্রহ হবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা জানান, এ জেলায় উৎপাদিত আম অত্যন্ত ভালোমানের। সে কারণে আম পাড়ার ক্ষেত্রে নিয়ম মানতে হবে। গুণগত মানের আম রফতানির ক্ষেত্রে দৃষ্টি দেওয়া জরুরী। এ জেলার আম ব্যবসায়ীদের সুবিধার্থে অন্য কোনো জেলা থেকে অপরিপক্ক আম ঢুকতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

কোনো অবস্থায় বাণিজ্যিক উদ্দেশ্যে অপরিপক্ক আম পাড়া এবং পাকানো ও সংরক্ষণের জন্য কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবে না। তাছাড়া অবৈধ প্রক্রিয়ায় আম পাকানো হলে বা পাকানোর উদ্দেশ্যে মজুদ করা হলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯’ এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন জেলা প্রশাসক।

সারাবাংলা/একে

আম চুয়াডাঙ্গা টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর