Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
মা ব্যস্ত রান্নায়, বালতির পানিতে পড়ে মারা গেল ১ বছর বয়সী শিশু
Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা ব্যস্ত রান্নায়, বালতির পানিতে পড়ে মারা গেল ১ বছর বয়সী শিশু

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৪ ১২:৫৩

ঢাকা: রাজধানীর ওয়ারী বনগ্রাম এলাকার একটি বাসায় বালতির পানিতে পড়ে আমেনা নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) বেলা ১১টার দিকে বনগ্রাম রোড পানির ট্যাংকির পাশেরর একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

শিশুটিকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা তাজুল ইসলাম জানান, বনগ্রামের ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তারা। সকালে শিশুটির মা খোদেজা আক্তার রান্না করছিলেন। তিনিও রুমের মধ্যে বসেছিলেন। এ সময় শিশুটি বাসায় খেলছিল। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে বাথরুমে গিয়ে দেখেন, বালতির পানিতে শিশুটি উপুড় হয়ে পড়ে আছে।

দুই বোনের মধ্যে ছোট ছিল আমেনা। তার বাবা তাজুল ইসলাম পুরান ঢাকায় হার্ডওয়্যারের ব্যবসা করেন। আর মা খোদেজা আক্তার গৃহিণী। তাদের বাড়ির ফেনীর সদর উপজেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ওয়ারী থানা পুলিশকে জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

টপ নিউজ পানিতে পড়ে মৃত্যু বালতি শিশুর মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর