Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
রাফা ছেড়ে পালিয়েছেন ৮ লাখ ফিলিস্তিনি: জাতিসংঘ
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাফা ছেড়ে পালিয়েছেন ৮ লাখ ফিলিস্তিনি: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৪ ১১:৪৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহর থেকে প্রায় আট লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গত সপ্তাহে দক্ষিণ গাজার এই শহরে ইসরাইল হামলা শুরু করলে প্রাণ বাঁচাতে তারা অন্যত্র সরে যান।

শনিবার (১৮ মে) জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি এ তথ্য জানিয়েছেন।

ইসরাইলের সামরিক বাহিনী বলছে, তারা শনিবার রাফায় ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একইসঙ্গে স্থল সৈন্যরাও সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে। এসব হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন এবং ইসরাইলি বাহিনী কয়েকডজন টানেল শনাক্ত করেছে।

ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারানি বলেছেন, রাফায় ইসরাইলের হামলা শুরুর পর থেকে ব্যাপকহারে লোকজন পালাতে শুরু করেছেন।

তিনি বলেছেন, গত ৬ মে রাফায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে আট হাজার লোক পালাতে বাধ্য হয়েছে। তারা যেসব এলাকায় পালাতে বাধ্য হয়েছে সেখানে পর্যাপ্ত পানি ও স্যানিটেশন সুবিধা নেই।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী শনিবার উত্তর গাজার কিছু এলাকা থেকে নতুন করে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরাইল দাবি, এসব এলাকা থেকে জঙ্গিরা রকেট হামলা চালাচ্ছে।

যদিও জানুয়ারির প্রথম দিকে ইসরাইল উত্তর গাজায় হামাসের কমান্ড সেন্টার ভেঙে দেওয়ার দাবি করেছিল। কিন্তু এখন ইসরাইল বলছে, জাবালিয়ায় আমরা না আসা পর্যন্ত তা হামাসের পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালায়। ওইদিনই ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে। অব্যাহত এ হামলায় এ পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

জাতিসংঘ টপ নিউজ ফিলিস্তিনির গাজা উপত্যকা রাফা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর