Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডিসহ ৪৫ জন, খরচ ৮ কোটি টাকা
Tuesday 13 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডিসহ ৪৫ জন, খরচ ৮ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২৪ ১৯:৩৫

ঢাকা: ডলারের সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৩০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ৪৫ জন জন। অফশোর ব্যাংকিং হিসাবের আওতায় প্রবাসীরা যাতে দেশের বিভিন্ন ব্যাংকে ডলার জমা রাখতে আরও বেশি উদ্বুদ্ধ হন সেই প্রচারে অংশ নিতে তারা যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এতে প্রত্যেক এমডি খরচ করতে পারবেন ১৬ লাখ টাকা। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন দিয়েছে।

এ ছাড়াও, এমডিদের বিনোদনের জন্য একটি ডিনার অনুষ্ঠানেই খরচ ধরা হয়েছে ৫৫ হাজার ডলার। শুধু তা-ই নয়, কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ডলারের দাম ১১৭ টাকা হলেও এখানে প্রতি ডলারের বিপরীতে টাকা মূল্য দেখানো হয়েছে ১২৩ টাকা। আর সেই হিসাব অনুযায়ী ৩০ জন এমডি মোট খরচ করতে পারবেন ৪ কোটি ৮০ লাখ টাকা। এতে যুক্তরাষ্ট্র সফরে সর্বমোট খরচ হবে সাড়ে ৬ থেকে ৭ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে সাত থেকে ৮ কোটি টাকা। সোমবার (২০ মে) বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, আগামী ২৪ মে (শুক্রবার) রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হোটেলে প্রবাসীদের জন্য অফশোর ব্যাংকিং ফিক্সড ডিপোজিট-সংক্রান্ত একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে ব্যাংক এমডিদের জন্য ডিনার ও বিনোদনের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এইচ ই মোহাম্মদ ইমরান, বিশেষ অতিথি থাকবেন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা।

বিজ্ঞাপন

৩০ ব্যাংকের এমডিসহ মোট ৪৫ জনের যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া, থাকা-খাওয়াসহ বিভিন্ন খরচের খাতওয়ারি বিবরণ পাওয়া গেছে। এর মধ্যে এক রাতের খাবার খরচ ধরা হয়েছে ২৬ হাজার ৫০০ ডলার, হল ভাড়া বাবদ পাঁচ হাজার ডলার, লাইটিং ও সাউন্ড সিস্টেমের ব্যয় ছয় হাজার ৬০০ ডলার, গায়ক এবং নৃত্যশিল্পীর খরচ দুই হাজার ৭০০ ডলার ও বাদ্যযন্ত্রের খরচ এক হাজার ৬০০ ডলার।

এ ছাড়া, এজেন্সি সার্ভিস ফি ছয় হাজার ডলার, পার্কিং তিন হাজার ডলার, পোস্টার-ব্যানার খরচ এক হাজার ৫০০ ডলার, নিরাপত্তায় ৫০০ ডলার ও অন্যান্য খরচ ধরা হয়েছে এক হাজার ডলার। সবমিলিয়ে এক ডিনার ও বিনোদনেই চারটি ব্যাংক খরচ করবে ৫৫ হাজার ডলার। অনুষ্ঠানে বক্তব্য দেবেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন, ডাচ-বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিন, অগ্রণী ব্যাংকের এমডি মুরশেদুল কবীর ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন।

সারাবাংলা/জিএস/পিটিএম

খরচ টপ নিউজ ব্যাংক যুক্তরাষ্ট্র সফর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর