Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বাগমারায় সান্টু, পুঠিয়ায় সামাদ, দুর্গাপুরে শরীফ হলেন চেয়ারম্যান
Saturday 17 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগমারায় সান্টু, পুঠিয়ায় সামাদ, দুর্গাপুরে শরীফ হলেন চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৪ ২২:৩৩

রাজশাহী: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে জয় পেয়েছে আওয়ামী লীগের তিন নেতা। এর মধ্যে দু’জন জেলা কমিটির ও আরেকজন পৌর আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার (২১ মে) রাতে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসাররা এই ফলাফলা ঘোষণা করেন। বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণাও করা হয়।

পুঠিয়া উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ মোল্লা, বাগমারায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু ও দুর্গাপুরে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, বাগমারা উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে জাকিরুল ইসলাম সান্টু ৪৭ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে আবদুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু পেয়েছেন ৪ হাজার ৩২১ ভোট। আর্ট বাবু উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক।

পুঠিয়া উপজেলায় বিজয়ী প্রার্থী আবদুস সামাদ মোল্লা আনারস প্রতীক পেয়েছেন ২৬ হাজার ৬৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৬৭৯ ভোট।

দুর্গাপুরে শরিফুজ্জামান শরীফ মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ৪২ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মজিদ সরদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৩৭২ ভোট।

মঙ্গলবার ভোটগ্রহণকালে দুর্গাপুরে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্য দুই উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার কল্যাণ চৌধুরী জানান, দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বাগমারায় জাকিরুল ইসলাম সান্টু, দুর্গাপুরে শরিফুজ্জামান শরীফ ও পুঠিয়ায় আবদুস সামাদ মোল্লা নির্বাচিত হয়েছেন। তাদের বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

রাজশাহীর তিন উপজেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে দেড় হাজার পুলিশ, ১০ প্লাটুন বিজিবি, ৩ হাজার ৭৪০ জন আনসার সদস্য, ৩৩ জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট, র‌্যাবের ছয়টি টিম দায়িত্ব পালন করেছে।

তিনটি উপজেলায় মোট ভোটার ৬ লাখ ৫২ হাজার ৯০৮ জন। মোট ভোট কেন্দ্র ছিল ২৬৭টি। এর মধ্যে বাগমারা উপজেলায় ১২২টি, পুঠিয়ায় ৭৮ ও দুর্গাপুরে ৬৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।

সারাবাংলা/পিটিএম

উপজেলা নির্বাচন ফলাফল রাজশাহী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর