Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
এমপি খুন কলকাতায়, মেয়ের মামলা ঢাকায়
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি খুন কলকাতায়, মেয়ের মামলা ঢাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ২০:০৭

ঢাকা: ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেছেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

বুধবার (২২ মে) রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানায় তার মেয়ে এই মামলা করেন।

সন্ধ্যায় শেরে-বাংলা নগর থানায় মামলাটি নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহাদ আলী। তিনি বলেন, ‘মামলা দায়ের করা হয়েছে। এখন তদন্ত করে আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

মামলার বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক সারাবাংলাকে বলেন, ‘নিহত এমপি আনার সংসদ ভবন এলাকায় থাকতেন। সেখান থেকে তিনি ভারতে গেছেন। তাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধানের পরামর্শে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন তার মেয়ে ডরিন।’

আরও পড়ুন:

বুধবার (২২ মে) সকালে ভারতের কলকাতার নিউ টাউন এলাকার একটি বিলাস বহুল ফ্ল্যাটে সংসদ সদস্য আজীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কারা তাকে খুন করেছে তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করছে।’

এ ঘটনায় তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আটক তিন জন বাংলাদেশ পুলিশের হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘চিকিৎসার জন্য আনোয়ারুল আজীম দেশের বাইরে গিয়েছিলেন। সেখানে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ভারতের পুলিশ আমাদের নিশ্চিত করেছে, তাকে হত্যা করা হয়েছে। তার টুকরো টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে।’

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি বলেন, ‘খুনের সঙ্গে ভারতের কেউ জড়িত নয়। বাংলাদেশিরাই খুন করেছে। সেহেতু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। ভারত আমাদের যথেষ্ট কো-অপারেশন করছে। আমাদের কাছে আরও তথ্য আছে। তবে তদন্তের স্বার্থে এখন জানাতে পারছি না।’

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনার হত্যাকাণ্ডের কারণ জানতে নিবিড়ভাবে তদন্ত চলছে বলে জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ।

সাংবাদিকদের ডিবি প্রধান বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। ঝিনাইদহ-কালিগঞ্জ এলাকার জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন তিনি। তার এলাকার সাধারণ মানুষ স্তম্ভিত। আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছি। তিনি তিন বারের সংসদ সদস্য। এটি নিষ্ঠুর হত্যাকাণ্ড, এটা মনে করেই তদন্তকারী কর্মকর্তারা কাজ করছেন। নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি। কয়েকজন আমাদের কাছে আছে, তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তদন্তের স্বার্থে আমরা সবকিছু বলতে পারছি না।’

হারুন-অর-রশীদ বলেন, ‘একজন সংসদ সদস্যকে বাংলাদেশি অপরাধীরা নৃশংসভাবে হত্যা করেছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা আছে তাদের প্রত্যেককে আমরা আইনের আওতায় আনব। বিচারের মুখোমুখি করব। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করতে চাচ্ছি না।’

বিভিন্ন ধরনের ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কী কারণে তাকে হত্যা করা হতে পারে? এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ‘এটা কী কারণে ঘটেছে জানতে তদন্ত চলছে। এটা পারিবারিক, নাকি আর্থিক, নাকি এলাকায় কোনো দুর্বৃত্ত দমনের কারণে এমন ঘটনা ঘটেছে- সবকিছু আমরা তদন্তে আনব।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান এমপি আনোয়ারুল আজীম আনার। ১৩ মে সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন। ১৯ মে তার মেয়ে এসে ডিবিতে নিখোঁজ বাবার তথ্য জানতে চান।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আনোয়ারুল আজীম আনার এমপি খুন কলকাতা টপ নিউজ ঢাকা মামলা মেয়ে

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর