Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
অটোরিকশা চালকদের অবরোধ-ভাঙচুর: গ্রেফতার ৩০ জনের জামিন নামঞ্জুর
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশা চালকদের অবরোধ-ভাঙচুর: গ্রেফতার ৩০ জনের জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৪ ২০:২৬

ঢাকা: সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ চলাকালে সড়ক অবরোধ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩০ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

এই ৩০ জনের মধ্যে ১৫ জন মিরপুর মডেল থানায় দায়ের করা মামলার আসামি। তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম।

আসামিরা হলেন, অনিক, মো. আবু বক্কর, মো. আলী হোসেন, মো. সাগর মৃধা, মো. সাহর শেখ, মো. বকুল হোসেন, মো. নুরুল ইসলাম, মো. মাজেদ আলী, মো. মোতাহার হোসেন, মো. দুলু মিয়া ওরফে বুলু, নবী হোসেন, মো. সাহাবুদ্দিন, রুহুল আমিন, মো. জুনায়েদ ও মো. জাকির হোসেন।

অন্যদিকে পল্লবী থানায় দায়ের করা মামলায় ১৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

আসামিরা হলেন, রানা চৌধুরী, রাসেল, জাকির হোসেন, মেহেদী হাসান, জালাল শরীফ, মো. আব্দুল মোতালেব, মোরসালিন মিয়া, মো. শাহাজাহান মিয়া, মো. রাসেল, মো. ওয়াজিব, আনোয়ার হোসেন, মো. আতাউর রহমান, মো. সুমন, নূর মোহাম্মদ ও শরিফ।

এর আগে কাফরুল থানার করা মামলায় গ্রেফতার ১২ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত ২০ মে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ আদেশ দেন।

আসামিরা হলেন, ফকরুল ইসলাম, কামাল মিয়া, আল আমিন মিয়া, সুপ্ত রায়, ওসমান গণি, শাকিল হোসেন, আব্দুল হামিদ, আজিজুল হক, আমির, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম ও রাসেল।

সড়কে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে গত ১৯ মে রাজধানীর আগারগাঁও, মিরপুর ১, ১০ ও আশপাশের এলাকায় অটোরিকশা চালকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়ে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে বিক্ষুব্ধরা সড়কে বসে বিক্ষোভ ও পরে বিভিন্ন স্থাপনা ও যানবাহনে ভাঙচুর করে।

বিজ্ঞাপন

ওই সময় মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় বিক্ষুব্ধরা। সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পুলিশকে আহত করার অভিযোগে পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি, পল্লবী থানায় দুটি ও কাফরুল থানায় একটি মামলা করে। এ চার মামলায় আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/একে

অটোরিকশা জামিন টপ নিউজ নামঞ্জুর ব্যাটারিচালিত রিকশা ভাঙচুর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর