Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘কাজী নজরুল ইসলাম বাঙালির শ্রেষ্ঠ সম্পদ’
Sunday 18 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কাজী নজরুল ইসলাম বাঙালির শ্রেষ্ঠ সম্পদ’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৪ ১০:৫৬

ঢাকা: বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির শ্রেষ্ঠ সম্পদ। তিনি আমাদের রেনেসাঁর অগ্রদূত। নজরুল না জন্মালে অবহেলিত বঞ্চিত শোষিত বাঙলির আত্মদর্শন সম্ভব হতো না।

শনিবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বাংলাদেশ ন্যাপ নেতারা বলেন, কাজী নজরুল ইসলামের চেতনা ও দর্শন বাঙালি জাতিকে দিয়েছে নব নব পথের সন্ধান। জাতীয় কবি হিসেবে সাংবিধানিক স্বীকৃতি আজ সময়ের দাবি। স্বাধীনতার ৫৩ বছরেও সরকার জাতীয় কবিকে সাংবিধানিক স্বীকৃতি দিতে পারেনি, যা দুঃখজনক।

তারা বলেন, দ্রোহ যেমন দিয়েছে তাকে বিদ্রোহীর অপরাজেয় মুকুট, তেমনি বাংলা তথা ভারতবাসীর অন্তরস্থিত চেতনায় দারুণ আলোড়ন সৃষ্টি করে যা উদ্দীপনার উৎস রূপে প্রতিভাত হয়। কাজী নজরুল সাম্রাজ্যবাদের ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তার রচনা ও সৃষ্টিশীল কর্মতৎপরতার মধ্যে বিদেশি শক্তির শোষণ দুঃশাসন থেকে মুক্তিই ছিল প্রধান লক্ষ্য।

ন্যাপ নেতৃদ্বয় বলেন, কাজী নজরুল ইসলাম সাম্রাজ্যবাদরে কালো থাবা থেকে মুক্তির জন্য সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। কলম হয়েছিল তার অস্ত্র। ইংরেজদের শোষণ অপশাসন জাতির অবস্থাকে বিপন্ন করে তুলেছিল। ইংরেজদের মূল লক্ষ্য সমস্ত অর্থ ও সম্পদ লুট এবং নিজ দেশে পাচার করা। নবযুগে কাজ করার সময় নজরুলের রাজনৈতিক চিন্তার পরিপক্কতা তৈরি হয়। বিস্তার ঘটে রাজনৈতিক চিন্তার। ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি মুজফ্ফর আহমেদের সঙ্গী হন। আগ্নেয়গিরির উদগীরণের মতো বিস্ফোরিত নজরুলের ‘বিদ্রোহী কবিতা’।

বিজ্ঞাপন

তারা বলেন, ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি এর আগে কোনো কবি সাহিত্যিক তো দূরের কথা, কোনো রাজনৈতিক নেতাও করার সাহস করেননি। তিনি ধূমকেতু পত্রিকায় ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি করেন। তখন স্বরাজ নিয়ে ছিল নেতাদের মতবিরোধ। এই সময় কবি নজরুল ধূমকেতুর ১৩শ সংখ্যায় ১৩ অক্টোবর ১৯২২-এ ভারতের জন্য পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেন।’

ন্যাপ নেতারা আরও বলেন, ভারতের স্বাধীনতায় যেমন কাজী নজরুল ইসলামের অবদান রয়েছে তেমনি পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়ে কবি হয়েছেন প্রণোদনা শক্তি। ভীত সন্ত্রস্ত হয়েছে ব্রিটিশ সরকার। দ্রোহের কবি, সাম্যের কবি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ঔপনিবেশিক শোষণ শাসনের বিরুদ্ধে জ্বলন্ত প্রতিবাদ কাজী নজরুল ইসলাম।

সারাবাংলা/এজেড/টিআর

কাজী নজরুল ইসলাম নজরুল জন্মবার্ষিকী বাংলাদেশ ন্যাপ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর