Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘অপরাধী যত প্রভাবশালীই হোক, সরকার সুরক্ষা দেবে না’
Tuesday 21 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অপরাধী যত প্রভাবশালীই হোক, সরকার সুরক্ষা দেবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৪ ১৫:০৯

ঢাকা: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘কেউ অপরাধ করলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন, সরকার কাউকে সুরক্ষা দেবে না।’

বুধবার (২৯ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘কল-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনারোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে জাতীয় কমিটির’ তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

সাবেক সেনাপ্রধান এবং পুলিশ প্রধানের অনিয়মের বিষয়টি আলোচিত হচ্ছে। এ বিষয় সরকার বিব্রত কিনা- প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি আইন ভঙ্গ করেন‌, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে সরকার কোনো এমবারাসমেন্ট (বিব্রত অবস্থা) হবে বলে আমি বিশ্বাস করি না। আইন নিজের গতিতে চলবে। তিনি যেটা বলেছেন, লোকটা যতই ইনফ্লুয়েন্সিয়াল (প্রভাবশালী) হোন না কেন, সরকার কোনোরকম প্রটেকশন কাউকে দেবে না। আইন অনুযায়ী আইন নিজের গতিতে চলবে।’

ভারতে বাংলাদেশের একজন সংসদ সদস্য খুন হওয়ার বিষয় দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই শকটড (ব্যথিত) হয়েছি। আপনারা জানেন, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় এটার ওপরে কমেন্ট করা ঠিক হবে না।’

বাজেটের পরে দ্রব্যমূল্যের ক্ষেত্রে নতুন কোনো অস্বস্তি তৈরি হবে কিনা জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, ‘এটা তো হাইপোথেটিক্যাল কোশ্চেন। বাজেট কি হবে, বাজেটের পরে কি হবে, আমরা সুস্থ থাকবো নাকি অসুস্থ থাকব, সেটা তো বাজেট দেখার পর আমি উত্তর দিতে পারব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

অপরাধী টপ নিউজ সালমান এফ রহমান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর