Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মনজুর হোসেন মারা গেছেন
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মনজুর হোসেন মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৪ ১৮:১৬

ঢাকা: ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) সাবেক সংসদ সদস্য ও সাবেক সিনিয়র সচিব মনজুর হোসেন বুলবুল (৬৮) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মনজুর হোসেন বুলবুলের ভাতিজা শহিদুল ইসলাম কুরবান তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মনজুর হোসেন বুলবুল নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের পানাইল গ্রামে ১৯৫৬ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন মনজুর হোসেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রূপালী ব্যাংকের দুইবারের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

মনজুর হোসেন বুলবুলের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সারাবাংলা/এজেড/এনইউ

আসন টপ নিউজ ফরিদপুর-১ মনজুর হোসেন মৃত্যু সাবেক এমপি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর