Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
থানায় সালিশে বসার আগেই হামলা, ৪ পুলিশ সদস্য আহত
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থানায় সালিশে বসার আগেই হামলা, ৪ পুলিশ সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৪ ০১:৪৫

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া থানায় সালিশ বৈঠকে পুলিশের ওপর হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচন-পরবর্তী একটি অভিযোগের ভিত্তিতে ডাকা সালিশে বসার আগেই মজনু চৌধুরীর নেতৃত্বে এ হামলা হয়।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে কলারোয়া থানা চত্বরে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন— সহকারী উপপরিদর্শক (এএসআই) আসলাম এবং কনস্টেবল মিলন, ফয়সাল ও মিজান। পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত মজনু চৌধুরীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

কলারোয়ার জুঁইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর পক্ষে জুঁইখালী ইউনিয়নে তারা একটি বিজয় মিছিল বের করেছিলেন। তবে এতে বাধা দেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিয়ার চেয়ারম্যান, মিজান সরদার ও বাবু হোসেন। এ নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুপক্ষের কর্মী-সমর্থকরা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। পরে অজিয়ার রহমান থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।

উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর ভাগ্নে ইমরান সরদার জানান, থানায় করা অভিযোগের ভিত্তিতে দুপক্ষই থানা চত্বরে হাজির হন। বিজয়ী চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও পরাজিত প্রার্থী এস এম আলতাপ হোসেন লাল্টুসহ দুপক্ষের কর্মী-সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সালিশ শুরু হওয়ার আগেই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজনু চৌধুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে উদ্দেশ করে আস্ফালন করেন।

বিজ্ঞাপন

ইমরান বলেন, ওসি প্রতিবাদ করলে মজনু চৌধুরী ও তার ছেলে আরিফ চৌধুরী তার দিকে তেড়ে যান। এ সময় পুলিশ সদস্যরা ওসির পক্ষ নিয়ে প্রতিবাদ করলে মজনু চৌধুরী ও তার ছেলে আরিফ চৌধুরীর নেতৃত্বে চার পুলিশ সদস্যকে বেধড়ক কিল, চড় ও ঘুষি মেরে আহত করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী এস এম আলতাপ হোসেন লাল্টুর মোবাইল নম্বরে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, থানায় সালিশে বসার সময় অনাকঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে। চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/টিআর

কলারোয়া থানা টপ নিউজ সাতক্ষীরা সালিশ বৈঠক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর