Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
দুর্নীতির বিরুদ্ধে সরকার নির্বিকার নয়: কাদের
Tuesday 21 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির বিরুদ্ধে সরকার নির্বিকার নয়: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৪ ১৩:৪৩

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার নির্বিকার নয়। আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি সেটা কি বি না বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার অফিসের কিছু লোককেও শাস্তি দিয়েছেন। খালেদা জিয়ার আমলে তারা কি কাউকে শাস্তি দিয়েছিল? তখন প্রধানমন্ত্রীর অফিস ছিল দুর্নীতির আখড়া।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে সাবেক আইজিপি বেনজীর আহমেদ দেশ ছেড়ে চলে গেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি ঠিক জানি না? এটা এখনো পরিষ্কার না!

তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) যদি মামলা করে, মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেফতার করবে? কখন করবে? জেলে পাঠাবে? এটা তো প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে।

গণতন্ত্রের কথা বিএনপির মুখে মানায় না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল হ্যাঁ/না ভোট। গণতন্ত্রকে তারা ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল। তাদের মুখে গণতন্ত্রের বুলি ভুতের মুখে রাম রাম।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এনইউ

কাদের গণতন্ত্র টপ নিউজ দুর্নীতি বিএনপি সরকার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর