Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘স্বাস্থ্যসেবাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই’
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্বাস্থ্যসেবাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই’

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৪ ১৬:৫৮

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, স্বাস্থ্যসেবাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই। স্বাস্থ্য সেবা, চিকিৎসকের মান, শিক্ষার মান বৃদ্ধি করে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও উন্নত করে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে পুরো বিশ্বে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে।

বুধবার (০৫ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে প্রথম বর্ষ এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি সম্প্রতি যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে সরকারি সফরে গিয়েছিলাম। আমি যেখানেই গিয়েছি দেখেছি বিদেশে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের মান নিয়ে সবার মাঝে ইতিবাচক ধারণা আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন ইভেন্টে বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রী ও প্রতিনিধিদের কাছে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যাপক প্রশংসিত ও সমাদৃত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে ওঠা কমিউনিটি ক্লিনিক এখন পুরো বিশ্বে স্বাস্থ্যখাতের রোল মডেল হিসেবে স্বীকৃত। এটা আমাদের ধরে রাখতে হবে।

ওরিয়েন্টশন প্রোগ্রামে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মেডিকেল কলেজে ভর্তি হতে পারাটা একটা কষ্টসাধ্য ও সাধনার ব্যাপার। এ জন্য তোমাদের অভিনন্দন। চিকিৎসকরা সৃষ্টিকর্তার আশীর্বাদ নিয়ে জন্ম নেন। ডাক্তারদের অ্যাপ্রনের যে মর্যাদা সেটা তোমাদের ধরে রাখতে হবে। এজন্য যথাযথভাবে পড়াশোনা করে একজন যোগ্য চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। ডিজিটাল ব্যবস্থা শিক্ষায় যে অবারিত সুযোগ সুবিধা আনছে স্বাস্থ্যমন্ত্রী তা শিক্ষার্থীদের কাজে লাগিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার আহবান জানান। আমি স্বাস্থ্যমন্ত্রী হয়েছি, তোমরা একদিন প্রধানমন্ত্রী হবা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার সুবিধার্তে অ্যাক্রেডিটেশন কাউন্সিল তৈরি করা হয়েছে। এবং শিক্ষার্থীরা যাতে সহজেই বাইরে পড়াশোনা করে নিজেদের দক্ষ ও সমৃদ্ধ করে গড়ে তুলতে পারে সেজন্য নানামুখী প্রচেষ্টা চলমান আছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সহ শিক্ষার্থী ও তাদের অভিবাবকরা।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. সুদীপ রঞ্জন দেব।

সারাবাংলা/এসএসআর/এনইউ

উন্নত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর