Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
৪র্থ ধাপে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ: সিইসি
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪র্থ ধাপে ভোট পড়েছে ৩৪.৩৩ শতাংশ: সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৪ ১৮:২১

ঢাকা: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৬০ উপজেলায় ৩৪ দশমিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, ৬০ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কিছু ইন্সিডেন্ট হয়েছে। এ জন্য ২৮ জনকে গ্রেফতার করেছি, নয়জনকে বিভিন্ন অপরাধে দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ব্যালটবাক্স ছিনতাইয়ের ঘটনায় ভৈরব উপজেলায় ভোট স্থগিত করা হয়েছে। বরিশালে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তবে ইভিএমে ভালো কাজ হয়েছে।

ভোট নিয়ে আপনি কি সন্তুষ্ট, এমন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এটা নিয়ে সন্তুষ্ট। তবে পলিটিক্যাল (রাজনৈতিক) বিচার বিশ্লেষণ করবো না।

সারাবাংলা/জিএস/এনইউ

উপজেলা নির্বাচন চতুর্থ ধাপ ভোট সিইসি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর