Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘এ বাজেট দরিদ্র মানুষকে শোষণের হাতিয়ার’
Tuesday 04 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এ বাজেট দরিদ্র মানুষকে শোষণের হাতিয়ার’

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ জুন ২০২৪ ২২:৩২

ঢাকা: ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘কল্পনার ফানুস’বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট উত্থাপনের পর এক প্রেস বার্তায় এ দাবি করেন তিনি।

মঈন খান বলেন, ‘এক কথায় বলতে গেলে, এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এ দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। এই বাজেট কল্পনার ফানুস। এ বাজেট গণমানুষের চলমান ত্রাহি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে এক নিষ্ঠুর খেলা মাত্র। ফলে দেশের ভবিষ্যৎ চিন্তায় এ বাজেট দেওয়া না দেওয়ার কোনোরকম সম্পর্ক তো একেবারেই নেই, বরং এই অলিগার্কিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের নির্বাচন নাটকের পরে আগামী অর্থবছরের এ বাজেট জনগণকে নিয়ে আরও একটি করুণ ও হৃদয়বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘একটি মৌলিক বিষয় হচ্ছে, আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। কাজেই এ দেশের ১৮ কোটি মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণে জনপ্রতিনিধিত্বহীন এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই। এবং এটাই হচ্ছে আজকের দিনে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ বিএনপি মঈন খান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর