Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বেনজীরের জব্দ রিসোর্ট থেকে মাছ চুরি, দুদকের মামলা
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনজীরের জব্দ রিসোর্ট থেকে মাছ চুরি, দুদকের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৪ ১৬:৪৭

ঢাকা: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক জব্দের পর এবার সেখানকার পুকুর থেকে চুরি হওয়া মাছ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা হয়েছে।

দুদক জানিয়েছে, এ ঘটনায় রিসোর্টের মৎস্য হ্যাচারি কর্মকর্তা সফিকুল ইসলাম নিজেই জড়িত। মামলায় তাকে ১ নম্বর আসামি করা হয়েছে।

শনিবার (৮ জুন) দুপুরে দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুদকের গোপালগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় অভিযান চালিয়ে শনিবার (৮ জুন) ভোর ৫টার দিকে প্রায় ৬০০ কেজি মাছ জব্দ করে দুদুক। দুদকের উপপরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়। আদালতের ক্রোক করা রিসোর্টটির পুকুর থেকে চুরির এই চেষ্টা হাতেনাতে ধরে ফেলে দুদক।’

তিনি আরও বলেন, ‘বেনজীর আহমেদের ক্রোক ও ফ্রিজকৃত সম্পদের রিসিভার নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে রিসোর্টের ভেতরের পুকুরের মাছসহ বিভিন্ন সম্পদ চুরি হওয়ার খবরে গোপালগঞ্জের দুদকের একটি টিম রিসোর্টে অভিযান চালায়। সেখানে মাছ ধরার প্রমাণ পাওয়া যায়। এসময় ৫৫৫ কেজি তেলাপিয়া ও সাড়ে ৩৭ কেজি কাতল মাছ জব্দ করা হয়।’

গোপালগঞ্জ দুদক অফিস সূত্রে জানা যায়, দুদক টিম আসার খবর পেয়ে আসামিসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। মাছ ধরার কাজে নিয়োজিত জেলেদের জিজ্ঞাসাবাদে জানায়, রিসোর্টের মৎস্য হ্যাচারি কর্মকর্তা সফিকুল ইসলামের নির্দেশে তারা মাছ ধরছেন। মাছ পচনশীল বিধায় সেখানে উপস্থিত গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাদের সহযোগিতায় জব্দ তালিকা প্রস্তুত করে সব মাছ উপস্থিত মৎস্যজীবীদের মধ্যে নিলামে বিক্রি করে ৮৩ হাজার ৭৫৪ টাকা সরকারি খাতে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রিসোর্ট বন্ধ ঘোষণার পর থেকেই প্রতিদিন নৌকা ও বড় টানা জাল দিয়ে মাছ ধরা হচ্ছিল। রিসোর্টের কর্মকর্তারাই এই মাছ ধরার কাজে জড়িত। একেকটি মাছের ওজন ৪ থেকে ৮ কেজি পর্যন্ত, এমনকি ১০/১২ কেজি ওজনের মাছও ছিল। এর মধ্যে কাতল, রুই, তেলাপিয়া, ব্রিগেডসহ নানান কার্প জাতীয় মাছ ছিল।

সারাবাংলা/ইউজে/পিটিএম

জব্দ বেনজীর মাছ মামলা রিসোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর