Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
বিএনপির ৭ আইনজীবীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি
Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ৭ আইনজীবীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৪ ১১:০২

ঢাকা: আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় আদালত অবমাননার মামলায় বিএনপির সাত আইনজীবী নেতাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আগামী ২৫ জুলাইয়ের মধ্যে তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (১২ জুন) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে ২৪ এপ্রিল আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় বিএনপির শীর্ষ সাত আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়। বিএনপির আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

২০২৩ সালের জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে ‘আমরা বাংলাদেশের বিচারপতিরা আমরা হলাম শপথবদ্ধ রাজনীতিবিদ’ বলাসহ আপিল বিভাগের দুই বিচারপতির দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ২০২৩ সালের ২৭ আগস্ট বিএনপিপন্থি আইনজীবীরা একটি সংবাদ সম্মেলন করে। এরপর দুই বিচারপতির পদত্যাগ চেয়ে মিছিল-স্লোগান-সভা অব্যাহত রাখায় বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন মো. নাজমুল হুদা।

সে আবেদনের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের সব আদালতে সব ধরনের মিছিল সমাবেশ না করার বিষয়ে বিচারপতি এম এ মতিনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দেন আপিল বিভাগ। ওই বছরের ৩০ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য একই বছরের ১৯ অক্টোবর দিন ঠিক করেন আদালত।

বিজ্ঞাপন

এরপর ১৯ অক্টোবর এ বিষয়ে শুনানির দিন পিছিয়ে ১৫ নভেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ।

আর ১৫ নভেম্বর শুনানির দিন আদালত অবমাননার অভিযোগে ব্যাখ্যা দিতে বিএনপিপন্থী সাত আইনজীবীকে ২০২৪ সালের ১৫ জানুয়ারি আপিল বিভাগে তলব করা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন।

এরপর শুনানির ধারাবাহিকতায় আজ বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকায় আসে।

আজ এ বিষয়ে শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আগামী ২৫ জুলাই পরবর্তী আদেশের জন্য দিন রেখেছেন আদালত।

যে সাত আইনজীবীকে তলব করা হয়েছে তারা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।

সারাবাংলা/কেআইএফ/ইআ

আইনজীবী আপিল বিভাগ টপ নিউজ বিএনপি ব্যক্তিগত হাজিরা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর