Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরি
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৪ ১৫:২৩

বগুড়া: বগুড়ায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুন) রাতের কোনো এক সময়ে শহরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওয়ালিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ব্যাংকে ম্যানেজারসহ দুই কর্মকর্তা ও দুই কর্মচারীসহ চারজন কর্মরত। তবে এখানে ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে পুলিশ জানিয়েছে।

ওসি সাইহান ওলিউল্লাহ জানান, বুধবার ব্যাংকের সিন্দুকে টাকা রেখে চলে যায় কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৩ জুন) সকালে এসে দেখে সিন্দুক ভাঙ্গা ও টাকা উধাও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে মাটিডালী এলাকায় দোতলা ভবনের ওপর তলায় এ শাখা থাকলেও রাতে কোনো নৈশ্য প্রহরী ছিল না। এছাড়া এ ভবনের ছাদে অনায়াসে যাতায়াত করা যায়। এ ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

এর আগে, গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। এ চুরির ঘটনার রহস্য উদঘাটন হয়নি।

সারাবাংলা/এনইউ

আইএফআইসি চুরি টপ নিউজ টাকা বগুড়া ব্যাংক সিন্দুক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর