Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
বিদেশে এপ্রিলে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ ৫০৭ কোটি টাকা
Wednesday 05 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশে এপ্রিলে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ ৫০৭ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৪ ১৮:২৩

ঢাকা: চলতি বছরের এপ্রিলে দেশের বাইরে গিয়ে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫০৭ কোটি টাকা খরচ করেছেন। বিভিন্ন সেবা ও পণ্য কিনে এই টাকা খরচ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি খরচ করা হয়েছে ভারতে। এর পরের খরচের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও আরব আমিরাত। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচের ৫০ শতাংশই এই চার দেশে হয়ে থাকে।

বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেন সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, এর আগে গত মার্চে বাংলাদেশিরা বিদেশে গিয়ে খরচ করেছিল ৫০৩ কোটি ৫০ লাখ টাকা। মার্চের তুলনায় এপ্রিলে ৩ কোটি ৪০ লাখ টাকা বেশি খরচ হয়েছে। অন্যদিকে, গত এপ্রিলে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ২০০ কোটি টাকা।

বিজ্ঞাপন

জানা গেছে, বাংলাদেশিদের একটি বড় অংশ প্রতি মাসে ভারতে ভ্রমণ ও চিকিৎসার জন্য যান। ফলে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে ভারতে গিয়ে। চলতি বছরের এপ্রিলে প্রতিবেশি দেশটিতে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৯৭ কোটি ৯০ লাখ টাকা খরচ করেছেন, যা মোট খরচের ১৯ দশমিক ৩১ শতাংশ। ভারতে খরচের এ অংক মার্চে ছিল ১০৬ কোটি টাকা।

এ ছাড়াও, এপ্রিলে যুক্তরাষ্ট্রে গিয়ে খরচ ৬৬ কোটি ৫০ লাখ টাকা, যা মোট খরচের ১৩ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে, থাইল্যান্ড গিয়ে খরচ ৪৬ কোটি ৬০ লাখ টাকা এবং আরব আমিরাতে খরচ হয়েছে ৪০ কোটি ৪০ লাখ টাকা, সৌদি আরবে ৩৭ কোটি, সিঙ্গাপুরে ৩৫ কোটি ৭০ লাখ, যুক্তরাজ্যে ৩১ কোটি ৮০ লাখ এবং কানাডায় প্রায় ২৫ কোটি টাকা কার্ডে খরচ করেছেন বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, একজন বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়ে প্রতিবছর ১২ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারেন। এ অর্থ কার্ডের মাধ্যমে খরচ করতে পারেন, আবার বিদেশে যাওয়ার সময় নগদ ডলারও সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তবে কার্ডের মাধ্যমে ডলার পেমেন্ট করতে গেলে একবারে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত খরচ করার সুযোগ রয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

ক্রেডিট কার্ড খরচ টপ নিউজ বিদেশ ৫০৭ কোটি টাকা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর