Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
রাজশাহীতে কখন, কোথায় ঈদের জামাত
Tuesday 28 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে কখন, কোথায় ঈদের জামাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৪ ১০:৩৩

রাজশাহী: রাজশাহীতে এবার ইদ-উল-আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় হযরত শাহ্মখদুম (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে বা আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা জামে মসজিদে। আর সে ক্ষেত্রে মানুষ বেশি হলে ৪৫ মিনিটের ব্যবধানে দরগা মসজিদে পর পর ঈদের দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

হযরত শাহ মখদুম (রহঃ) দরগা স্টেটের তত্বাবধায়ক মো. মোস্তাফিজুর রহমান প্রধান ঈদ জামাতের এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন মহানগরীর হেতমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইয়াকুব আলী এবং তাকে সহযোগিতা করবেন রাজশাহী শাহ্মখদুম কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি মোহাম্মদ মুহিব্বুল্লাহ।

বিজ্ঞাপন

আর দরগা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হলে প্রথমটিতে ইয়াকুব আলী এবং দ্বিতীয়টিতে মোহাম্মদ মুহিব্বুল্লাহ ইমামতি করবেন। ঈদ জামাত নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এরইমধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে রাজশাহীতে ঈদের দ্বিতীয় বৃহত্তম প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় ও সকাল ৮টায় মহানগর (টিকাপাড়া) ঈদগাহে। এখানে ইমামতি করবেন মোহাম্মদপুর টিকাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মতিউর রহমান। এরপর দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হবে ৮টায়। আর বৃষ্টি হলে একই সময়ে পাশেই থাকা টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে পরপর ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে।

আর সকাল ৮টায় মহানগরীর তৃতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টে (বড় রাস্তায়)। এখানে ইমামতি করবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মাওলানা তৈয়বুর রহমান নিজামী। তবে আবহাওয়া খারাপ থাকলে বা বৃষ্টি হলে একই সময়ে বড় মসজিদ কমপ্লেক্সেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এছাড়াও রাজশাহীর প্রতিটি ঈদগা ও মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, মসজিদ ও ঈদগাঁ কমিটি আলোচনা করে নিজ নিজ জামাতের সময়সূচি নির্ধারণ করবেন। তাই ইসলামিক ফাউন্ডেশন বা রাজশাহী জেলা প্রশাসন এবারও ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করে দেয়নি। ঈদের আগের দিন তা মাইকিং করে জানিয়ে দেওয়া হবে। তবে সকাল ৭টা থেকে ৮টার মধ্যেই রাজশাহীর বেশিরভাগ ঈদগাহ ও মসজিদে ঈদ-উল-আজহার নামাজ হবে।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী জানান, ঈদগাহের নিরাপত্তা নিশ্চিতে সবখানেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। ঈদের দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ রাজশাহী মহানগরীর ঈদগাহগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদ-উল আজহা উদযাপনের লক্ষ্যে এবার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন। সেই অনুযায়ী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৭টায় হযরত শাহ খদুম (রহঃ) কেন্দ্রীয় ইদগাহ ময়দানে ইদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ইদগাহে জামাতের পর রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও জেলা প্রশাসক শামীম আহমেদ উপস্থিত রাজনৈতিক নেতা এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী কেন্দ্রীয় কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশুপরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এছাড়া এদিন সরকারি ভবন ও সড়কগুলো বিশেষভাবে সজ্জিত থাকবে।

সারাবাংলা/ইআ

ঈদের জামাত টপ নিউজ রাজশাহী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর