Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ নিহত ২
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৪ ১৩:৪৬

বরিশাল: বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৬ জুন) ভোরে ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমাবাদ এলাকার বাসিন্দা আবদুল হকের ছেলে সিএনজি চালক চালক মো. আলামিন (৩৫) ও পিরোজপুর জেলার দাউদখালি ইউনিয়নের মৃত মফিজ উদ্দিনের ছেলে আলতাফ মুন্সী (৭০)।

স্থানীয়রা জানান, বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশে ছেড়ে আসা একটি সিএনজি বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রায়াপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক আলামিন ও যাত্রী আলতাফ মুন্সী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, সিএনজিটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ নিহত ২ বরিশাল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর