Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ঈদে এক কোটি ৪ লাখ ৮ হাজার পশু কোরবানি হয়েছে
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে এক কোটি ৪ লাখ ৮ হাজার পশু কোরবানি হয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৪ ১৩:৫১

ঢাকা: ঈদুল আজহায় এবার সারা দেশে মোট এক কোটি চার লাখ আট হাজার ৯১৮টি গবাদি পশু কোরবানি হয়েছে। তবে এ বছর সারাদেশে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ছিল এক কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি। কোরবানি হওয়া গবাদিপশুর মধ্যে ৪৭ লাখ ৬৬ হাজার ৮৫৯টি গরু, এক লাখ ১২ হাজার ৯১৮টি মহিষ, ৫০ লাখ ৫৬ হাজার ৭১৯টি ছাগল, চার লাখ ৭১ হাজার ১৪৯টি ভেড়া এবং এক হাজার ২৭৩টি অন্যান্য পশু।

মঙ্গলবার (১৮ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নাজমুল হাসান এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছরের তুলনায় এ বছর কোরবানি করা পশুর সংখ্যা বেড়েছে। অন্যদিকে সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকা বিভাগে, সবচেয়ে কম বরিশাল বিভাগে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর সারা দেশে কোরবানি করা গবাদিপশুর সংখ্যা ছিল এক কোটি ৪১ হাজার ৮১২টি। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি। সে হিসাবে গত বছরের তুলনায় এবার তিন লাখ ৬৭ হাজার ১০৬টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে। আর ২০২২ সালের তুলনায় চার লাখ ৫৮ হাজার ১৫৫টি পশু বেশি কোরবানি হয়েছে এ বছর।

জানা গেছে, এবার মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে ২৫ লাখ ২৯ হাজার ১৮২টি, চট্টগ্রাম বিভাগে ২০ লাখ ৫৭ হাজার ৫২০টি, রাজশাহী বিভাগে ২৪ লাখ ২৬ হাজার ১১১টি, খুলনা বিভাগে ১০ লাখ ৮ হাজার ৮৫৫টি, বরিশাল বিভাগে ৪ লাখ ২৮ হাজার ৪৩৮টি, সিলেট বিভাগে ৩ লাখ ৯৩ হাজার ৭৪২টি, রংপুর বিভাগে ১১ লাখ ৭২ হাজার ৫৫৩টি এবং ময়মনসিংহ বিভাগে ৩ লাখ ৯২ হাজার ৫১৭টি গবাদিপশু কোরবানি হয়েছে।

বিভাগভিত্তিক কোরবানি

ঢাকা বিভাগে ১৩ লাখ ৩৭ হাজার ৯৫৪টি গরু, ছয় হাজার ৪৬৫টি মহিষ, ১০ লাখ ৯৪ হাজার ৮৭২টি ছাগল, ৮৯ হাজার ৯১টি ভেড়া ও অন্যান্য ৮০০টি পশু কোরবানি হয়েছে। চট্টগ্রাম বিভাগে কোরবানি হয়েছে ১২ লাখ ১৭ হাজার ৭৪৭টি গরু, ৯১ হাজার ৮১০টি মহিষ, ছয় লাখ ৫২ হাজার ১৩০টি ছাগল, ৯৫ হাজার ৪৮৩টি ভেড়া ও অন্যান্য ৩৫০টি পশু। রাজশাহী বিভাগে সাত লাখ ২০ হাজার ৪৭২টি গরু, ৯ হাজার ৫৬৮টি মহিষ, ১৫ লাখ ৮৩ হাজার ৪৮৬টি ছাগল, এক লাখ ১২ হাজার ৫৭৭টি ভেড়া ও অন্যান্য আটটি পশু কোরবানি হয়েছে।

বিজ্ঞাপন

খুলনা বিভাগে কোরবানি হয়েছে দুই লাখ ৭৯ হাজার ৯৬৭টি গরু, এক হাজার ৫০৬টি মহিষ, ছয় লাখ ৬৯ হাজার ৭৩৫টি ছাগল, ৫৭ হাজার ৫৫৯টি ভেড়া ও অন্যান্য ৮৮টি পশু। রংপুর বিভাগে পাঁচ লাখ ৩৮ হাজার ৩৯৪টি গরু, ৩০৪টি মহিষ, পাঁচ লাখ ৭৩ হাজার ৬১৬টি ছাগল, ৬০ হাজার ২২৮টি ভেড়া ও অন্যান্য পশু ১১টি কোরবানি হয়েছে। আর সিলেট বিভাগে দুই লাখ এক হাজার ১৪৩টি গরু, এক হাজার ৩৫৮টি মহিষ, এক লাখ ৭৩ হাজার ২২৩টি ছাগল, ১৮ হাজার ১৪টি ভেড়া, অন্যান্য চারটি পশু কোরবানি হয়েছে।

দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে বরিশাল ও ময়মনসিংহ বিভাগে। এর মধ্যে বরিশাল বিভাগে দুই লাখ ৮০ হাজার ৩৭৭ টি গরু, এক হাজার একটি মহিষ, এক লাখ ২৬ হাজার ৮৬৩টি ছাগল, ২০ হাজার ১৯০টি ভেড়া ও সাতটি অন্যান্য পশু কোরবানি হয়েছে। আর সবচেয়ে কম পশু কোরবানি হওয়া ময়মনসিংহ বিভাগে এক লাখ ৯০ হাজার ৮০৫টি গরু, ৯০৬টি মহিষ, এক লাখ ৮২ হাজার ৭৯৪টি ছাগল, ১৮ হাজার সাতটি ভেড়া ও পাঁচটি অন্যান্য পশু  কোরবানি হয়েছে।

সারাবাংলা/জিএস/ইআ

ঈদুল আজহা কোরবানি টপ নিউজ মৎস্য ও প্রাণিসম্পদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর