Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
কালীগঞ্জে বজ্রপাতে ঘরসহ গরু-ছাগল পুড়ে ছাই
Thursday 30 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কালীগঞ্জে বজ্রপাতে ঘরসহ গরু-ছাগল পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৪ ১১:১৬

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে গরু-ছাগলসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৮ জুন) ভোররাতে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোররাতে হঠাৎ করে বৃষ্টির সঙ্গে প্রবল শব্দে বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণ পর তেঁতুলিয়া গ্রামের বিনোদ রায়ের ছেলে পুলিন চন্দ্রের একটি ঘরে আগুন লেগে যায়। এতে পুলিন রায়সহ পরিবারের দুইজন আহত হন। এ সময় ঘরে থাকা তিনটি ছাগল ও দুটি গরু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

দিনমজুর পুলিন চন্দ্র জানান, পরিবার নিয়ে অনেক দুঃখে-কষ্টে জীবনযাপন করছিলেন তিনি। কৃষিকাজ করে পরিবার নিয়ে জীবনযাপন করছিলেন। এছাড়া ঋণ নিয়ে গরু-ছাগল পালন করে পরিবার আর ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ চালাতেন। কিন্তু সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন বলেন, বজ্রপাতে দুটি গরু ও তিনটি ছাগলের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তাদের সহযোগিতা করতে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তাদের সহযোগিতা করা হবে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ বজ্রপাত লালমনিরহাট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর