Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘বছরে ৮১ থেকে ৯২ হাজার কোটি টাকা পাচার হয়’
Tuesday 21 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বছরে ৮১ থেকে ৯২ হাজার কোটি টাকা পাচার হয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৪ ১৫:৩২

ঢাকা: প্রতি বছর বাংলাদেশ থেকে সাত-আট বিলিয়ন মার্কিন ডলার বা ৮১ হাজার কোটি টাকা থেকে ৯২ হাজার কোটি টাকা পর্যন্ত পাচার হয়ে থাকে বলে মন্তব্য করেছেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী কৃষিবিদ শামসুল আলম।

তিনি বলেন, টাকা পাচার থেকেই ডলার সংকটের শুরু। তাই জরুরিভিত্তিতে এটি রোধ করার জন্য পদক্ষেপ নেওয়া দরকার। দেশে ডলার সংকটেরও মূল কারণ টাকা পাচার।

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি: প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু ছাড়াও সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ঋণের ২২ শতাংশ ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যাংকের খরচ বেড়ে যাচ্ছে। এর রেশ টানতে হবেই। ব্যাংক কমিশন করলে ভালো, না হলে অন্তত শক্তিশালী একটা কমিটি করা উচিত বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের নিয়ে।

এডিপি বাস্তবায়নে গুরুত্ব দেওয়া উচিত উল্লেখ করে শামসুল আলম বলেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় তিন লাখ ৭৮ হাজার কোটি টাকা হওয়ার কথা এডিপি। হয়েছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা। বাজেটে ধনীদের করহার বাড়ানো, সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে করমুক্ত সুবিধা প্রত্যাহারের মতো প্রস্তাব সাহসী পদক্ষেপ।

ভোগ্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর এক শতাংশ কমানো মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, কিছু পণ্যের দাম কমছে। বাজেটের পর দাম বাড়েনি। মে পর্যন্ত ১১ মাসে প্রবাসী আয় ২ বিলিয়ন বেড়েছে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হচ্ছে। অফশোর ব্যাংকের মাধ্যমে ৮ দশমিক ৫ শতাংশ সুদে বিদেশি মুদ্রার আমানত আসবে বলে আশা করছি।

বিজ্ঞাপন

এবারের বাজেটে সরকার বেশকিছু সাহসী পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে শামসুল আলম বলেন, মূল্যস্ফীতি কমানোর উদ্দেশ্যে সরকার এবার বাজেট কমিয়েছে। ঘাটতিও কমানো হয়েছে, যা খরচ কমানোর স্বার্থে করা হয়েছে। সেজন্য বলছি, এটি একটি সাহসী বাজেট। বাজেটে কর্পোরেট কর হার কমানো হয়েছে। উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিতে উন্নত প্রযুক্তি বা যন্ত্রপাতি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। সামষ্টিক অর্থনীতিতে বাজেটের ইতিবাচক দিক হলো রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রীকে কর আদায়ে জোর দেওয়ার পরামর্শ দিয়ে শামসুল আলম বলেন, এনবিআরকে শুধুমাত্র কর আদায়ে ব্যবহার করুন। তবে ঋণখেলাপি কীভাবে কমানো যায় তা চিন্তা করতে হবে। ব্যাংক একীভূত করার যে উদ্যোগ তার ফল অনিশ্চিত বলেও তিনি মন্তব্য করেন।

সারাবাংলা/জিএস/ইআ

টাকা পাচার পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর