Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
দেশে বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৩৯৭টি: শিল্পমন্ত্রী
Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৩৯৭টি: শিল্পমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৪ ১৮:৪০

ঢাকা: শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে বর্তমানে দেশে ৩৯৭টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার শিরীন শারমিন। বৃহস্পতিবার প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

বিজ্ঞাপন

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বন্ধ থাকা শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বিসিকের নিয়ন্ত্রণাধীন রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান ৩৮২টি, বিসিআইসির নিয়ন্ত্রণাধীন বন্ধ প্রতিষ্ঠান পাঁচটি, বিএসএফআইসির নিয়ন্ত্রণাধীন চিনিকল স্থগিত ছয়টি এবং বিএসইসির অধীন বন্ধ প্রতিষ্ঠান চারটি।

স্বতন্ত্র সদস্য আব্দুল কাদের আজাদের এক প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার আন্তর্জাতিক ও বহুজাতিক কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করাসহ বিনিয়োগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে ২০০৯ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত সময়ে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপে সাফল্যও এসেছে।

মন্ত্রী বলেন, বিসিকের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে পাঁচটি শিল্পনগরী, তিনটি শিল্পপার্ক ও দুটি অন্যান্যসহ মোট ১০টি প্রকল্প বাস্তবায়নাধীন। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তিন হাজার ৮১১টি শিল্প প্লটে সম্ভাব্য তিন হাজার ৫৬৫টি শিল্প ইউনিট স্থাপিত হবে। ২০২৩-২০২৪ অর্থবছরে আরএডিপিতে (সংশোধিত এডিপি) সবুজ পাতাভুক্ত ১১টি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো অনুমোদিত ও বাস্তবায়িত হলে দেশে শিল্পায়ন ত্বরান্বিত হবে এবং বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

বিনিয়োগে উৎসাহ দিতে গৃহীত পদক্ষেপ তুলে ধরে শিল্পমন্ত্রী বলেন, বিসিকের মাধ্যমে ১২২টি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে ১৬৭টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বিসিক উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহ দিতে নারায়ণগঞ্জের পঞ্চবটিতে হোসিয়ারি শিল্পনগরী ও তারাবোতে জামদানি শিল্পনগরী, ঢাকার সাভারে চামড়া শিল্পনগরী এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় এপিআই শিল্পপার্ক ও বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী স্থাপনের কাজ বাস্তবায়িত হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

টপ নিউজ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন শিল্পমন্ত্রী সংসদ অধিবেশন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর