Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
চন্দ্রবোড়া সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হোন: স্বাস্থ্যমন্ত্রী
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চন্দ্রবোড়া সাপ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হোন: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৪ ১৩:২৮

ঢাকা: চন্দ্রবোড়া সাপ নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি জনগণকে বলব আপনারা আতঙ্কিত হবেন না। সাপে কাটা রোগীদের জীবনরক্ষাকারী এন্টিভেনম হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে। আমি পরিষ্কার নির্দেশ দিয়েছি কোনো অবস্থাতেই এন্টিভেনমের ঘাটতি থাকা যাবে না।

শনিবার (২২ জুন) সকাল ১০টায় স্বাস্থ্যমন্ত্রী অনলাইন প্লাটফর্ম জুমে সারা দেশের সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভাগীয় পরিচালক, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ দেশের স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তাদের সঙ্গে মিটিং করেন। এসময় তিনি দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিভাগীয় পরিচালকদের সঙ্গে সর্পদংশন ও চন্দ্রবোড়া সাপ নিয়ে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন।

বিজ্ঞাপন

সভায় স্বাস্থ্যমন্ত্রী দেশের সব হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম মজুদ রাখা এবং কোন অবস্থাতেই এন্টিভেনমের স্টক খালি না থাকার নির্দেশ দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাপে কামড়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এতে করে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।

সাপ কামড়ানো রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য প্রচারের ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাপে কামড়ালে সর্পদংশনের বিষয়ে জনগণকে সচেতন করা খুবই জরুরি। রোগীকে হাসপাতালে আনতে যাতে দেরি না হয় সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া স্বাস্থ্যমন্ত্রী সভায় সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করার তাগিদ দেন।

সভায় স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক প্রফেসর ডা. রুবেদ আমিনসহ স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ

চন্দ্রবোড়া টপ নিউজ পরামর্শ সাপ স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর