Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
হজে গিয়ে ৩৫ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজে গিয়ে ৩৫ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৪ ১৬:১২

ঢাকা: হজ পালন করতে সৌদি আরবে এখন পর্যন্ত ৩৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও সাতজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ২৮ জন, মদিনায় চারজন ও মিনায় দুইজন। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

শনিবার (২২ জুন) হজ বুলেটিনের আইটি হেল্পডেস্ক থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে বলা হয়, এবার মোট ২১৮টি ফ্লাইটে ৮৫ হাজার ২২৫ হজযাত্রী সৌদি আরবে যান। ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি আর সৌদি এয়ারলাইল পরিচালিত ফ্লাইট সংখ্যা ৭৫টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৭টি। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ভিসা ১০০ শতাংশ বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৯ শতাংশ ছিল। এবার হজে গিয়ে সৌদি আরবে মারা গেছেন ৩৫ জন হজযাত্রী। এদের মধ্যে পুরুষ ২৮ জন আর মহিলা সাতজন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে মক্কায় ২৮ জন, মদিনায় চারজন, মিনায় দুইজন এবং জেদ্দায় একজন মারা যান।

মারা যাওয়া হজযাত্রীরা হলেন- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মো. আসাদুজ্জামান (৫৭), ভোলার মো. মোস্তফা (৯০), কুড়িগ্রামের মো. লুৎফর রহমান (৬৫), ঢাকার নবাবগঞ্জের মো. মুরতাজুর রহমান (৬৩), চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস (৬৪), ঢাকার কদমতলির মোহাম্মদ শাহজাহান (৪৮), কুমিল্লার মো. আলী ইমাম ভূঁইয়া (৬৫), কক্সবাজারের মহেশখালী উপজেলার মো. জামাল উদ্দিন (৬৯), কক্সবাজারের রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম (৬১), কক্সবাজারের চকরিয়া উপজেলার মাকসুদ আহমদ (৬১), ফরিদপুরের নগরকান্দার মমতাজ বেগম (৬৩), ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম (৫৭), গাইবান্ধার সাঘাটা উপজেলার মো. সোলাইমান (৭৩), রংপুরের তারাগঞ্জের গোলাম কুদ্দুস (৫৪), রংপুরের পীরগঞ্জের শাহাজাদ আলী (৫৫), রংপুরের তারাগঞ্জের গোলাম কুদ্দুস (৫৫), কুমিল্লার নাঙ্গলকোটের শাহ আলম (৭৭), কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সুফিয়া আক্তার খাতুন (৬২) এবং টাঙ্গাইল সদরের আলমগীর হোসেন খানসহ (৭৩) আরও অনেকে।

বিজ্ঞাপন

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সেখানেই দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তিও গ্রহণ করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে ও মদিনায় মসজিদে নববিতে জানাজা হয়। একইসঙ্গে হজে গিয়ে নিখোঁজ রয়েছেন অনেকে।

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ১৫ জুন। শেষ ফ্লাইট ছিল ১২ জুন। হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ২৫৯টি হজ এজেন্সি এবার হাজি পাঠায়। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ৯ মে অনুষ্ঠিত হয়। সরকারী হজযাত্রীর কোটা চার হাজার ৫৬২ আর বেসরকারী হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫ জন।

এদিকে শুক্রবার (২১ জুন) থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়। প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী নিয়ে দেশে ফেরে বিমান বাংলাদেশ।

সারাবাংলা/জেআর/ইআ

সৌদি আরব হজযাত্রী হজে গিয়ে মৃত্যু

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর