Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
জাতীয় সংসদে ‘মুজিব ও স্বাধীনতা’ সংগ্রহশালার উদ্বোধন
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় সংসদে ‘মুজিব ও স্বাধীনতা’ সংগ্রহশালার উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৪ ১৯:৫৯

ঢাকা: জাতীয় সংসদ ভবনে নির্মিত ‘মুজিব ও স্বাধীনতা’ সংগ্রহশালার উদ্বোধন করেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ ও প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই গ্যালারি গড়ে তোলা হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রথম লেভেলে স্থাপিত ‘মুজিব ও স্বাধীনতা’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে গ্যালারিটি পরিদর্শন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপ নূর ই আলম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সোমবার জাতীয় সংসদ ভবনে ‘মুজিব ও স্বাধীনতা’ সংগ্রহশালা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও

‘মুজিব ও স্বাধীনতা’ সংগ্রহশালায় প্রদর্শিত বিভিন্ন স্থিরচিত্র ও ঘটনাপ্রবাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সংগ্রহশালার প্রশংসা করেন এবং পরিদর্শন বইয়ে সই করেন। তিনি জাতীয় সংসদে ‘মুজিব ও স্বাধীনতা’ স্থাপনের জন্য স্পিকারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

‘মুজিব ও স্বাধীনতা’র প্রথম কক্ষে বাংলার প্রাচীন ইতিহাস থেকে শুরু করে বঙ্গবন্ধুর শৈশব ও কৈশোর, খোকা থেকে শুরু হয়ে তারুণ্যে মুজিব ভাই হয়ে ওঠা, ভারত ভাগ ও পাকিস্তান প্রতিষ্ঠা, উত্তাল ভাষা আন্দোলন ও গত শতকের পঞ্চাশের দশকের রাজনৈতিক পট পরিবর্তন, বাঙালির মুক্তির সনদ ৬ দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও সত্তরের নির্বাচন পর্যন্ত বিভিন্ন ঘটনাপ্রবাহ প্রদর্শিত হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর হাতে ৭ মার্চ ভাষণের একটি স্মারক তুলে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: পিএমও

সত্তরের ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের প্রেক্ষাপট থেকে শুরু করে দ্বিতীয় কক্ষের ঘটনাপ্রবাহ এগিয়ে গেছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের দিকে। বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠে ৭ মার্চের ভাষণ, পাকিস্তানি হানাদার বাহিনীর ২৫ মার্চের গণহত্যা, ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে সর্বস্তরের মানুষের অকাতর সংগ্রাম এবং মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের আত্মত্যাগের ধারাবর্ণনা।

অন্যদিকে তৃতীয় কক্ষে বাংলাদেশের গৌরবোজ্জ্বল বিজয় ও মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ অবদানের সঙ্গে আরও রয়েছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পরিচিতি সুসংহত করার সোনালি ইতিহাস। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সংগ্রামী জীবন ও বঙ্গবন্ধুর পারিবারিক জীবনের কিছু খণ্ডচিত্রও প্রদর্শিত হয়েছে। স্থান পেয়েছে পঁচাত্তরের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডও।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জাতীয় সংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব ও স্বাধীনতা শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর