Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
তিস্তা নিয়ে মমতার চিঠি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: শেখ হাসিনা
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তা নিয়ে মমতার চিঠি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার: শেখ হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৪ ১৮:৩০

ঢাকা: তিস্তা চুক্তি নিয়ে মমতা ব্যানার্জির চিঠি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘এ ব্যাপারে আমার তো নাক গলানোর কোনো দরকারও নেই। কিছু বলার দরকার নেই। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো।’

মঙ্গলবার (২৫ জুন) সকালে গণভবনে ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। প্রথমে ভারত সফর নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরে পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

বিজ্ঞাপন

তিস্তা নদীর পানি ভাগাভাগি ও তিস্তা নদীর ব্যবস্থাপনা; তিস্তা নদীর ব্যবস্থাপনা নিয়ে চীনের একটি বড় প্রস্তাব আপনার সামনে আছে, ভারতের সঙ্গেও আপনি কথা বলে এলেন। আপনি আসার পর দিনই তৃণমূল কংগ্রেসের একজন নেতা সংবাদ সম্মেলনে বলেছেন যে, কেন্দ্র সরকার এ বিষয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো কথা বলেনি। কাল আমরা দেখেছি মমতা ব্যানার্জি একটি দীর্ঘ চিঠি দিয়েছেন কেন্দ্র সরকারকে; তাকে বাইপাস করে তিস্তা-গঙ্গা নিয়ে যে কাজ করা হচ্ছে এটিতে তার সায় নেই। ২০২৬ সালের মধ্যে আমরা গঙ্গা চুক্তি নবায়ন করব, সেখানেও তার মতামত নিতে হবে।

এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তিস্তা প্রজেক্ট নিয়েছি, পুরো নদীটা ড্রেজিং করা, পাড় বাঁধানো, পানি সংরক্ষণ—সেটি নিয়ে আলোচনা হয়েছে। গঙ্গা চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। তবে এটি যদি নবায়ন না-ও হয় চুক্তি কিন্তু অব্যাহত থাকবে। যেহেতু চুক্তির মেয়াদ শেষ হবে, ৩০ বছর মেয়াদি চুক্তি আমরা করেছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন এবং আমরাও বলেছি, একটি টেকনিক্যাল গ্রুপ করা হবে। যেটা মমতা ব্যানার্জি বলেছেন ওটা ওনার ক্ষোভ যে ওনার সঙ্গে আলোচনা করেনি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ওনি তো ছিলেন না দিল্লিতে। আমি নিজেই তো যোগাযোগ করার চেষ্টা করেছি; ওনি তখন ছিলেন না। থাকলে নিশ্চয়ই, ওনাকে নিয়ে আমরা আলোচনা করতাম। অন্তত আমি করতাম। আগে ওনার একটা ফোন নম্বর ছিল; ইলেকশনে ওনি যখন জিতেছেন, তখনো চেষ্টা করেছি, পরে শুনলাম এখন আর মোবাইল ফোন ব্যবহার করেন না। যাই হোক, আমার কথা হচ্ছে যে, কাউকে বাদ দিয়ে হবে না। আর এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে, কথা বলবে, আলোচনা করবে, তারপর সমঝোতা হবে।’

শেখ হাসিনা বলেন, ‘মমতা ব্যানার্জির যে চিঠি সেটি তো ওনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে। এটি তো তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে আমার তো কিছু বলার নেই। এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে আমার তো নাক গলানোর কোন দরকারও নেই, কিছু বলার দরকার নেই। আমার সঙ্গে সকলের সম্পর্ক ভালো। মমতা ব্যানার্জির সম্পর্কও খুব ভালো, আবার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি—তাদের সঙ্গে সম্পর্ক ভালো। অন্যান্য সব দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি এটুকু বলতে পারি যে, ভারতের প্রত্যেকটা দল-মত নির্বিশেষে সবার সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে।’

তিনি আরও বলেন, ‘তিস্তা প্রজেক্ট কিন্তু আজকের না! আমার মনে হয়, সেই যুক্তফ্রন্টের যে একুশ দফা, সেখানেও বোধ হয় এটা দেওয়া ছিল এবং আমাদের আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনায় ছিল যে তিস্তা প্রজেক্ট করতে হবে। সেই তিস্তা প্রজেক্ট এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে। পানির ভাগাভাগির বিষয়টা না শুধু, গোটা নদীটাকেই পুনরুজ্জীবিত করে আমরা উত্তরাঞ্চলের সেচের ব্যবস্থা করব, অধিক ফসল যেন হয়। এটিই আমাদের সিদ্ধান্ত।’

গঙ্গার পানির চুক্তি আবার নবায়ন করার জন্য আলোচনা হবে বলেও মনে করেন সরকারপ্রধান শেখ হাসিনা।তিনি বলেন, ‘মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন, যেটি আমি সমর্থন করি; তাদের তো নদীগুলো ড্রেজিং করা উচিত। ফারাক্কায় সিল্ট জমে যাচ্ছে, অন্যান্য নদীগুলোতে সিল্ট জমে যাচ্ছে। ড্রেজিং তারা যদি করতে পারে তাহলে তাদের যে পানির অভাব, বিশেষ করে পানীয় পানির অভাবটা কিন্তু থাকে না। সেটি তিনি কেন্দ্রকে লিখেছেন। আসলে নদী ড্রেজিং করলেই কিন্তু পানির অনেক সমস্যার সমাধান হয়। যেমন আমরা শুরু করেছি আমাদের দেশে।’

তিনি বলেন, ‘আমরা কিন্তু নদী ড্রেজিং করাতে আজকে বন্যা হলেও ক্ষতিটা আগের মতো হয় না। কারণ নদীতে পানির ধারণ ক্ষমতাটা তো বাড়াতে হবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার (২১ জুন) বিকেলে দিল্লি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের সফর শেষে গত শনিবার (২২ জুন) রাতে দেশে ফেরেন তিনি।

লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর। এছাড়াও এই সফরটি ছিল ১৫ দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে শেখ হাসিনার দ্বিতীয় সফর, তিনি ৯ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে ১০টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে সাতটি নতুন এবং তিনটি নবায়ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারের মন্ত্রীপরিষদ সদস্যসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/একে

টপ নিউজ তিস্তা চুক্তি প্রধানমন্ত্রী ভারত ভারত সফর শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর