Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
ভরিতে সোনার দাম বাড়ল ১৪০০ টাকা
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভরিতে সোনার দাম বাড়ল ১৪০০ টাকা

সারাবাংলা ডেস্ক
২৫ জুন ২০২৪ ২১:৩৯

ঢাকা: দুই সপ্তাহের ব্যবধানে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৪০০ টাকা। ফলে ভালো মানের এক ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা।

মঙ্গলবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (২৬ মে) থেকে সোনার নতুন এই দাম কার্যকর হবে।

আজ বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৬ মে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার ৮৪৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ৯৫ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ২৫৭ টাকা।

তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর কোনো ঘোষণা দেয়নি বাজুস। আগের ঘোষণায় ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকাই রয়েছে।

উল্লেখ্য, এর আগে ১১ জুন সোনার দাম সংশোধন করে সংস্থাটি। ওই সময় মূল্যবান এই ধাতুটির দাম কমেছিল।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ বাড়ল সোনার দাম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর