Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘বিচার ব্যবস্থা রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে’
Thursday 08 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিচার ব্যবস্থা রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৪ ২০:২৫

চট্টগ্রাম ব্যুরো: দেশের বিচার ব্যবস্থা রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ জুন) চট্টগ্রামে ছয়টি মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ প্রতিক্রিয়া জানান।

কয়টি মামলায় হাজিরা দিয়েছেন, জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কয়টি মামলা আমার বিরুদ্ধে আমি নিজেও জানি না।’

সঙ্গে থাকা আইনজীবীদের কাছ থেকে উত্তর নিয়ে তিনি বলেন, ‘আজ ছয়টি মামলায় হাজিরা দিলাম, বেশি না, আজকে মাত্র ছয়টি মামলা। একটি দেশের বিচার ব্যবস্থা যখন রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়, তার পরিণাম আমরা ভোগ করছি। যারা ভিন্নমত, ভিন্নপথ পোষণ করে, তাদের এ পরিণতি ভোগ করতে হচ্ছে, এটাই ফলাফল।’

‘কোন মামলা দ্রুত যাবে, কোনটা স্লো যাবে – সেটা কারা নিয়ন্ত্রণ করছে আপনারা তো সবই জানেন। বিচার ব্যবস্থাকে যারা রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে, তারাই এটা জানেন। কোনটা ধীরে যাবে, কোনটা ত্বরান্বিত হবে- প্রসেস অব ল, আজ তো বাংলাদেশে অ্যাবসেন্ট। তবে আমাদের মধ্যে কোনো হতাশা নেই। বাংলাদেশের মানুষ এভাবে সাফার করছেন। আমাদের নেতাকর্মী শুধু নয়, যারাই ভিন্নমত, ভিন্নপথ পোষণ করছেন, যেসব নাগরিক সরকারের সঙ্গে একমত নন, তাদের সাফার করতে হচ্ছে। দেখা যাক, এটা কতদূর যায়, আমরা অপেক্ষা করি !’ – বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আইনজীবী আব্দুস সাত্তার সারাবাংলাকে বলেন, ‘কোতোয়ালী থানায় পাঁচটি এবং চকবাজার থানায় একটিসহ মোট ছয়টি মামলায় হাজিরা দেয়া হয়েছে। অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। আমাদের কয়েকজন নেতা, যারা মামলার আসামি, উনারা হজে আছেন, কেউ কেউ অসুস্থ। আমরা সময়ের আবেদন করেছি। কোতোয়ালী থানার পাঁচটি মামলায় ২৮ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে। আরেক মামলা যে আদালতে শুনানি হওয়ার কথা ছিল, সেখানে বিচারকই ছিলেন না। এর ফলে সেটাও পিছিয়ে গেছে।’

বিজ্ঞাপন

এসময় আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক শাহাদাত হোসেন ও সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর, সাবেক যুগ্ন আহবায়ক নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াসিন চৌধুরী লিটন, শাহ আলম ছিলেন।

সারাবাংলা/আরডি/এনইউ

আমীর খসরু টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর