Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়া ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৪ ১৪:২৬

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে মো. সালেক নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১ টার দিকে ৮ নম্বর ইস্ট ক্যাম্পের বি-৫০ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত মো. সালেক ওই ক্যাম্পের ডি-৭৬ ব্লকের মো. নুর আলমের ছেলে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, ভোরে সালেক নামের এই রোহিঙ্গা নিজ ঘরে ফেরার পথে বোরকা পরিহিত তিন থেকে চার জন অজ্ঞাত সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় রেখে পালিয়ে যায়। আশেপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে যাযন। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করলে পথিমধ্যে সালেকের মৃত্যু হয়।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সারাবাংলা/এনইউ

উখিয়া ক্যাম্প ছুরিকাঘাত টপ নিউজ নিহত যুবক রোহিঙ্গা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর