Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
‘আজিজ-বেনজীরের মতো আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয়ে আছে’
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আজিজ-বেনজীরের মতো আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয়ে আছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৪ ১৭:০৮

ঢাকা: আজিজ-বেনজীরের মতো আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয়েই আছে’ বলে দাবি করেছেন জয়নুল আবদিন ফারুক।

শুক্রবার (২৮ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন। ভারতের সঙ্গে চুক্তি-সমঝোতার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়।

জয়নুল আবদিন বলেন, ‘আজকে কোথায় বেনজীর (সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ), কোথায় আজিজ (সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ), কোথায় মতিউর (রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান)? আবার নতুন করে ফয়সলেরা আবিষ্কার হয়েছে।’

‘বাংলাদেশে এভাবে বহুলোক সরকারের আশ্রয়ে আছে যারা কোটি কোটি-হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে সুইমিংপুল তৈরি করে রাত্রে সাঁতার কাটে। এসব লোকদেরকেও আপনাকে বের করতে হবে। নইলে বাংলাদেশের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না’— বলেন জয়নুল আবদিন।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) যেভাবেই কথা বলছেন, কথা বলেন। বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্রের দিয়ে, কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে এক দিনের জন্য এখনও নিতে পারেন নাই।’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘তাই ভাইয়ে ভাইয়ে নির্বাচন, ডামি নির্বাচন। এমপি হবেন, এমপির ছেলে উপজেলা চেয়ারম্যান হবে, এমপির বউ পৌরসভার চেয়ারম্যান হবেন, এমপির ভাগিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে এটা বাংলাদেশের জনগণ কখনো চায় না। আপনারা গণতন্ত্রকে হত্যা করেছেন ৫ মিনিটে সংসদে দাঁড়িয়ে, যে আওয়ামী লীগ ভোটের বাক্স হেলিকপ্টারে করে এনে এমপি নির্বাচিত করেছে, সেই আওয়ামী লীগ আবারও ২০১৪, ২০১৮ এবং ২০২৪ ৭ জানুয়ারির কথিত নির্বাচনের মধ্য দিয়ে দেশের মসনদের বসেছে, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে, তারেক রহমানকে দেশের বাইরে রেখে, চৌধুরী আলম, ইলিয়াস আলীকে গুম করে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, মির্জা আব্বাসদের জেলে রেখে আপনারা মনে করেছেন এদেশে বিএনপির রাজপথের আন্দোলনকে ঠেকাবেন। আমরা বলে দিতে চাই, এটা জনগণ, বিএনপি কখনো মেনে নেবে না।’

বিজ্ঞাপন

ফারুক বলেন, ‘বক্তব্য স্পষ্ট, আমার বুকের ওপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করবেন, আমার স্বাধীন ভূমির ওপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করে আপনি ত্রিশ ঘণ্টার পথ সাত ঘণ্টা করবেন। আমাদের আপত্তি একটাই যে, আমার সার্বভৌম দেশ যে দেশের জন্য হাফ প্যান্ট পরে খালি পায়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। নির্মম সত্য হলেও বলতে হয় সেই কথা আপনাদের মনে নাই। আপনাদের তখন কি মনের ভেতরে ছিল জনগণ তা বলা শুরু করেছে, ‘দেশ স্বাধীন করে দেব, কিন্তু বাংলাদেশের মাটি আমি ব্যবহার করব।’

‘আমি বলে দিতে চাই, ভারতের সঙ্গে এসব অসম চুক্তি, সমঝোতা জনগণ মানে না, আমরা মানি না, মানতে পারি না। এসব অসম চুক্তি বাতিল করুন’— বলেন ফারুক।

প্রজন্ম বাংলাদেশের সভানেত্রী বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় দাসের সভানেত্রীত্বে বিক্ষোভ সমাবেশ অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বিএনপির আবদুল সালাম আজাদ, আবদুল ওয়াদুদ ভুঁইয়া, কাদের গণি চৌধুরী, মাওলানা শাহ নেছারুল হক, বিভিন্ন সংগঠনের মাওলানা আলমগীর হোসেন, ইসমাইল হোসেন তালুকদার খোকন, ইসমাইল সিরাজী, আমির হোসেন আমু প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

আজিজ টপ নিউজ দুর্নীতিবাজ বেনজীর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর