Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সাদেক অ্যাগ্রোর দখল করা খালের অংশ পরিষ্কার করছে ডিএনসিসি
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদেক অ্যাগ্রোর দখল করা খালের অংশ পরিষ্কার করছে ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৪ ১৭:৫৩

ঢাকা: মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকায় রামচন্দ্রপুর খালের উপর নির্মিত সাদেক অ্যাগ্রোর দখল করা অংশের খাল খনন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (২৮ জুন) সকাল থেকে এ কার্যক্রম চলছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার খালের ভরাট করা অংশে ও সীমানা প্রাচীরের ভেতরে অবস্থিত পশুর খামার সাদেক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা ভেঙে দেয় সিটি করপোরেশন।

ডিএনসিসি বলছে, উদ্ধার করা জমি দখলমুক্ত রাখতে ছুটির দিনেও অভিযান পরিচালনা করে খাল খননের কাজ করছে তারা। আগামীকাল শনিবার এ অভিযান শেষ হবে। শুক্রবার সকাল থেকে আবর্জনা দিয়ে ভরাট করা খালের ওই অংশ লং স্কেভেটর দিয়ে পরিষ্কার করা শুরু হয়। মাঝে জুমার নামাজের বিরতির পর আবারও খনন কাজ চালে। আবর্জনা তুলে খালের দুই পাশে জমা করা হচ্ছে।

এর আগে, খালের দুই পাশ দখল করে ভরাট করায় সেটি সরু নালিতে পরিণত হয়েছিল। খালের মধ্যেই ছাগল, ভেড়া চড়ে বেড়াতে দেখা যায়।

গতকাল অভিযান পরিচালনা করে ৬০টি অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে ১০ বিঘা জমি উদ্ধার করে ডিএনসিসি। অভিযানের সময় উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ।

সারাবাংলা/আরএফ/এমও

টপ নিউজ ডিএনসিসি দখল পরিষ্কার সাদেক অ্যাগ্রো

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর