Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
রফতানিতে প্রণোদনা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক
Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রফতানিতে প্রণোদনা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ১৬:৫৯

ঢাকা: ছয় মাসের ব্যবধানে দ্বিতীয় বারের মতো রফতানিতে প্রণোদনা কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আগে রফতানি আয়ের ওপর শূন্য দশমিক ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেওয়া হতো, যাতে রফতানিকারকদের উৎসাহিত করা যায়। এ ছাড়াও আন্তর্জাতিক বাজারে তাদের আরও প্রতিযোগিতামূলক করে তোলা যায়। এখন নতুন ঘোষণার পর, সর্বোচ্চ হার ১৫ শতাংশ এবং সর্বনিম্ন শূন্য দশমিক ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এটি চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

রফতানি প্রণোদনার নতুন হার অনুযায়ী, রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্রুব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তা কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ করা হয়েছে, আগে যা ৩ শতাংশ ছিল। ইউরো অঞ্চলে বস্ত্র খাতের রফতানিকারকদের প্রণোদনার হার ১ দশমিক ৫ শতাংশের অতিরিক্ত বিশেষ সহায়তাও ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে। নিট, ওভেন ও সোয়েটারসহ তৈরি পোশাক খাতের সব ক্ষুদ্র ও মাঝারি শিল্প অতিরিক্ত সুবিধা ১ শতাংশ কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। পাশাপাশি নতুন পণ্য বা নতুন বাজারে ৩ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ২ শতাংশ। তৈরি পোশাক খাতে বিশেষ নগদ সহায়তা শূন্য দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৩ শতাংশ করা হয়েছে।

পাটজাত চূড়ান্ত দ্রব্যে ৫ শতাংশ, পাটসূতায় ৩ শতাংশ এবং চামড়াজাত দ্রব্যাদি রফতানিতে ১০ শতাংশ প্রণোদনা দেওয়া হবে। অন্য পণ্যগুলোর মধ্যে হাতে তৈরি পণ্যে ৬ শতাংশ, গরু-মহিষের নাড়িভুঁড়ি, শিং ও রগে ৬ শতাংশ, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রফতানি খাতে ১ দশমিক ৫ থেকে ৮ শতাংশ, হালকা প্রকৌশল পণ্য রফতানিতে ১০ শতাংশ, কারখানাগুলোতে উৎপাদিত ক্রাস্ট ও ফিনিশড লেদার রফতানিতে ৬ শতাংশ, পেট বোতল-ফ্লেক্স রফতানিতে ৬ শতাংশ, পেট বোতল-ফ্লেক্স থেকে উৎপাদিত পলইয়েস্টার স্টাপল ফাইবার রফতানিতে ৬ শতাংশ, জাহাজ রফতানির বিপরীতে ৬ শতাংশ, পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন ও জুট পার্টিকেল বোর্ড রফতানিতে ৮ শতাংশ, শস্য ও শাকসবজির বীজ রফতানিতে ৮ শতাংশ, ফার্নিচার রফতানিতে ৮ শতাংশ, প্লাস্টিকদ্রব্য রফতানিতে ৬ শতাংশ, দেশে উৎপাদিত কাগজ ও কাগজ জাতীয় দ্রব্য রফতানিতে ৬ শতাংশ এবং আগর ও আতর রফতানিতে ৮ শতাংশ প্রণোদনা পাবেন রফতানিকারকরা।

বিজ্ঞাপন

এ ছাড়া ফার্মাসিউটিক্যালস পণ্যে ৫ শতাংশ, অ্যাকুমুলেটর ব্যাটারিতে ১০ শতাংশ, সফটওয়্যার, আইটিইএস ও হার্ডওয়্যার রফতানিতে ৬ শতাংশ, সফটওয়্যার ও আইটিইএস সেবা রফতানিতে ব্যক্তি পর্যায়ের ফ্রিল্যান্সারদের জন্য ২ দশমিক ৫ শতাংশ, মোটরসাইকেল রফতানিতে ৬ শতাংশ, রেজার ও রেজার ব্লেড রপ্তানিতে ৬ শতাংশ, সিরামিক পণ্য রফতানিতে ৬ শতাংশ, টুপি রফতানিতে ৭ শতাংশ, কাকড়া ও কুঁচে রফতানিতে ৬ শতাংশ, কেমিক্যাল পণ্য (ক্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কস্টিক সোডা এবং হাইড্রোজেন পারঅক্সাইড) রফতানিতে ৫ শতাংশ, কনজিউমার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য রফতানিতে ৬ শতাংশ, চাল রফতানিতে ৩ শতাংশ, চা রফতানিতে ২ শতাংশ, স্টিল রফতানিতে ২ শতাংশ, বাইসাইকেল ও এর পার্টস রফতানিতে ৩ শতাংশ, সিমেন্ট সিট রফতানিতে ৩ শতাংশ, বেজা, বেপজা ও হাইটেক পার্ক এ অবস্থিত প্রতিষ্ঠানের অনুকূলে রফতানিতে দশমিক ৩ শতাংশ থেকে ২ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ প্রণোদনা বাংলাদেশ ব্যাংক রফতানি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর