Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
তথ্যপ্রযুক্তি ইনস্টিউট আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন
Tuesday 05 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্যপ্রযুক্তি ইনস্টিউট আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ১৮:৪০

ঢাকা: ইনস্টিউট অব ফ্রনটিয়ার টেকনোলজি ( শিফট) আইন-২০২৪ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, ‘প্রশিক্ষণ, গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে এই ইনস্টিউট। মাদারীপুরের শিবচরে তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট নির্মাণ হবে। ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) আইন ২০২৪-এর খসড়ায় আজ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।’

মাহবুব হোসেন বলেন, ‘তথ্যপ্রযুক্তি নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে এ ধরনের ইনস্টিটিউট হচ্ছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এটি করার প্রস্তাব করা হলেও তিনি তা নাকচ করে দেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এ ছাড়া রফতানি নীতি-২০২৪ এবং পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স কোম্পানি পিএলসি নামে সরকারি মালিকানাধীন একটি কোম্পানি গঠনের প্রস্তাবেও অনুমোদন দেয় মন্ত্রিসভা।

সারাবাংলা/জেআর/পিটিএম

আইন টপ নিউজ তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর