Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
শুনানি নেননি আপিল বিভাগ, কোটা নিয়ে হাইকোর্টের রায় বহাল
Sunday 26 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুনানি নেননি আপিল বিভাগ, কোটা নিয়ে হাইকোর্টের রায় বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৪ ১০:৩১

হাইকোর্টের রায় বাতিল তথা কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টিএসসি-শাহবাগ সড়কে। ছবি: সুমিত আহমেদ/ সারাবাংলা

ঢাকা: সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেননি আপিল বিভাগে। আদালত এ সংক্রান্ত আবেদনটি ‘নট টুডে’ (আজ নয়) রেখেছেন। অর্থাৎ এ বিষয়ে পরে আদেশ দেবেন আদালত।

বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর ফলে কোটা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণার রায় আপাতত বহাল থাকছে।

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কোটাবিরোধী চলমান আন্দোলনের মধ্যেই আপিল বিভাগ এই রায় দিলেন। কোটা বাতিলের পরিপত্র বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল তথা কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল করে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা তিন দিন ধরে নতুন করে কোটাবিরোধী আন্দোলন করছেন।

আরও পড়ুন-

এর আগে গত ৫ জুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হাইকোর্টের এই রায়ের পর থেকেই ফের আলোচনা-সমালোচনা শুরু হয় কোটা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ হয়।

এরপর ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৯ জুন চেম্বার আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আজকের (৪ জুলাই) দিন নির্ধারণ করে দিয়েছিলেন। তবে আপিল বিভাগ আজ এ আবেদনের শুনানি নেননি। অর্থাৎ এ আবেদনের শুনানি পরে নেবেন এবং পরে আদেশ দেবেন।

২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরিতে মোট ৫৬ শতাংশ কোটা প্রচলিত ছিল। এই কোটা পদ্ধতি সংস্কার করে সব ধরনের কোটা ১০ শতাংশের মধ্যে নামিয়ে আনার দাবিতে ওই বছরই আন্দোলন শুরু করেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ওই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্দোলনের মুখে ওই বছরের ৪ অক্টোবর পরিপত্র জারি করে সব ধরনের প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে কোটাব্যবস্থাই বাতিল করে সরকার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা ফের কোটাবিরোধী আন্দোলন নিয়ে সড়কে নেমেছেন। ছবি: সুমিত আহমেদ/ সারাবাংলা

ওই সময় ৩০ শতাংশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান-নাতি-নাতনি কোটা, ১০ শতাংশ নারী কোটা, ১০ শতাংশ জেলা কোটা, ৫ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা ও ১ শতাংশ প্রতিবন্ধী কোটা চালু ছিল সরকারি চাকরিতে। ২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে নবম গ্রেড থেকে ১৩তম গ্রেড পর্যন্ত সরাসরি নিয়োগে সব ধরনের কোটা বাতিল করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, ৯ম গ্রেড (আগের প্রথম শ্রেণি) ও ১০ম থেকে ১৩তম গ্রেড (আগের দ্বিতীয় শ্রেণি) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওই পদগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল করা হলো।

ওই পরিপত্র চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার, মো. শিবলী ফোরকান, এস এম ফোয়ায়েল আহমেদ, মো. রবিউল ইসলাম, মো. আল ফাহিম, অনুকূল চন্দ্র সরকার ও মো. মাহবুব আলম ২০২১ সালের জুন মাসে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসির) চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবকে বিবাদী করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ৬ ডিসেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। রুলে সরকারি চাকরিতে ৯ম গ্রেড থেকে ১৩ম গ্রেড পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের সন্তানদের ক্ষেত্রে ৩০ শতাংশ কোটা সংরক্ষণের সিদ্ধান্ত বাতিল করে জারি করা পরিপত্র কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। ৫ জুন ওই রিটেরই রায়ে পরিপত্রের বীর মুক্তিযোদ্ধাদের কোটা বাতিলের অংশটি অবৈধ ঘোষণা করা হয়।

এরপরই শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা আবার ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র ব্যানারে নতুন করে কোটাবিরোধী আন্দোলন শুরু করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীরা জুলাইয়ের প্রথম দিন থেকে সড়কে রয়েছেন।

সারাবাংলা/কেআইএফ/আইই

কোটাবিরোধী আন্দোলন কোটা মুক্তিযোদ্ধা কোটা সরকারি চাকরিতে কোটা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর