Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ফ্রান্সে অপ্রত্যাশিত জয়ের পথে বামপন্থিরা
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে অপ্রত্যাশিত জয়ের পথে বামপন্থিরা

আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই ২০২৪ ১২:৩৬

ফ্রান্সে বামপন্থিদের জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিই) অপ্রত্যাশিত জয়ের পথে রয়েছে। দেশটির পার্লামেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালির (আরএন) জয় আটকানোর প্রচেষ্টায় ব্যাপক সফলতার সম্ভাবনা দেখা দিয়েছে।

গতকাল রোববার দেশটিতে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত বুথফেরত জরিপের তথ্য মতে, ৫৭৭ আসনের পার্লামেন্টে ১৭২ থেকে ২১৫টি আসন পেতে যাচ্ছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় সর্বোচ্চ আসন পাচ্ছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স। তারা পেতে পারে ১৫০ থেকে ১৮০টি আসন। আর ১১৫ থেকে ১৫৫টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে ন্যাশনাল র‌্যালি।

বিজ্ঞাপন

ফ্রান্সে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ২৮৯টি আসন। সে ক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিয়ে তা করতে হবে। এক্ষেত্রে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। খবর: বিবিসি।

এদিকে পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর জোট টুগেদার অ্যালায়েন্স এবং উগ্র ডানপন্থি ন্যাশনাল র‌্যালির নেতারা। এমনকি সরকার গঠনের আমন্ত্রণ জানাতে প্রেসিডেন্টের প্রতিও আহ্বান জানিয়েছেন বাম জোটের নেতারা।

এরইমধ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামীকাল প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

এদিকে বাম জোট জয়ের পথে থাকায় উচ্ছ্বাস প্রকাশ করছে এর সমর্থকরা। রাজধানীর স্তালিনগ্রাদ স্কোয়ারে দর্শনের ছাত্র মেরি ডেলি বলেছেন, ‘আমি সত্যিই খুশি। এর একটা তীব্র শক্তি রয়েছে। আমি এর আভাস পাচ্ছি। তবে আমি চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আছি।’

বিজ্ঞাপন

ফ্রান্সে গত রোববার অনুষ্ঠিত প্রথম দফার ভোটে সবচেয়ে বেশি ৩৩ শতাংশ ভোট পেয়েছিল কট্টর ডানপন্থি হিসেবে পরিচিত মারিন লো পেনের দল ন্যাশনাল র‌্যালি (আরএন)। দলটির বর্ণবাদ ও ইহুদি বিদ্বেষী ইতিহাস থাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে এখনও পর্যন্ত ফ্রান্সের জনগণ তাকে জয়ের মুখ দেখায়নি। তবে সম্প্রতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নিরাপত্তা ও অভিবাসন নিয়ে প্রেসিডেন্ট মাক্রোঁর প্রতি ভোটারদের ক্ষোভের কারণে দলটির সমর্থন বেড়ে যায়।

কিন্তু ন্যাশনাল র‌্যালির জনসমর্থন বেড়ে যাওয়ায় ফ্রান্সের উদার ও মধ্যপন্থীরা বিচলিত হয়ে পড়েন। তাই আরএনকে ঠেকাতে বামপন্থিদের জোট এনপিই ও মাক্রোঁর জোট টুগেদার অ্যালায়েন্সের মধ্যে আপস হয়। এই আপসরফা ঠেকিয়ে দিয়েছে আরএনের জয়।

এদিকে ন্যাশনাল র‌্যালির নেতা মারিন লো পেন জানান, তার দলের জয় শুধু বিলম্বিত করা হয়েছে। আজকের এই ফলের মধ্যে তিনি আগামী দিনের বিজয়ের বীজ দেখতে পাচ্ছেন।

সারাবাংলা/এমও

টপ নিউজ ফ্রান্স বামপন্থি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর