Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
কুয়েটে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
Saturday 10 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েটে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৪ ১৭:১১

খুলনা: বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এবং বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন ঘোষিত কর্মসূচির সঙ্গে অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) একাত্মতা ঘোষণা করে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

সোমবার (৮ জুলাই) সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার করার দাবিতে সাত দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে তারা।

বিজ্ঞাপন

এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালনসহ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এসডব্লিউসির সামনে অবস্থান কর্মসূচি ও অবস্থান কর্মসূচি শেষে এক প্রতিবাদ মিছিল করা হয়। অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অন্তর্ভুক্তি প্রত্যাহার এবং একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী সংগঠনের নেতারা।

সারাবাংলা/এনইউ

কুয়েট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর