Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
যুক্তরাষ্ট্রে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত ১৩ কোটি মানুষ
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত ১৩ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
৯ জুলাই ২০২৪ ১০:১৫

যুক্তরাষ্ট্রে প্রচণ্ড তাপদাহে অন্তত ১৩ কোটি মানুষের জীবনযাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আবহাওয়া সংশ্লিষ্টদের বরাতে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশটির পূর্ব থেকে পশ্চিম উপকূলীয় এলাকাগুলোয় তীব্র তাপপ্রবাহ অনুভূত হতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জ্যাকব অ্যাশারম্যান জানান, প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম, মধ্য-আটলান্টিক এবং উত্তর-পূর্বের কিছু এলাকায় তাপ ও আর্দ্রতা ৩৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকাগুলোর মধ্যে ওরেগন স্টেটের ইউজিন, পোর্টল্যান্ড ও সালেম শহরে তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙে ফেলতে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছেন ওই আবহাওয়াবিদ।

বিজ্ঞাপন

এছাড়া যুক্তরাষ্ট্রের আরো অন্তত কয়েক ডজন শহর অন্তর্ভুক্ত থাকতে পারে এ তালিকায়।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, চলতি সপ্তাহেও যুক্তরাষ্ট্রজুড়ে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে দেশটির বেশকিছু অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমের এলাকাগুলোয় এ সতর্কতা আগামী শুক্রবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আর দেশটির পশ্চিমাঞ্চলের গড় তাপমাত্রা আগামী সপ্তাহে বাড়তে পারে স্থানভেদে ৮-১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গড়ের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও। ওইসব এলাকার মধ্যে বাল্টিমোর ও মেরিল্যান্ডে তাপমাত্রার পারদ উঠতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। খবর: আল জাজিরা।

এদিকে গত জুন থেকেই তীব্র তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির মিডওয়েস্টার্ন এলাকাগুলো। ওইসব এলাকার সর্বোচ্চ তাপমাত্রাও প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছু্ঁই। পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের প্রচুর পানি পান করাসহ রোদ এড়িয়ে চলা ও সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে অবস্থানের পরামর্শ দিয়েছেন দেশটির আবহাওয়া অফিসসংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

এদিকে তাপপ্রবাহের মধ্যে দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোয় দাবানলের ঝুঁকির কথা জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। এরইমধ্যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দু’টি এলাকায় বিচ্ছিন্ন দু’টি দাবানলে সাড়ে ৪ হাজার একরের বেশি বনাঞ্চল ভস্ম হয়ে গেছে। এসব দাবানল দেশটির তীব্র তাপপ্রবাহকে প্রভাবিত করছে।

এছাড়া দক্ষিণ টেক্সাসে আগামী সপ্তাহে বেরিল নামে একটি হারিকেন আঘাত হানতে পারে বলে পূর্বাভাস করা হয়েছে। এর প্রভাবে টেক্সাস ও আশপাশের এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে।

সারাবাংলা/এমও

টপ নিউজ তীব্র তাপপ্রবাহ প্রচণ্ড তাপদাহ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর