Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
গত অর্থবছরের ৯ মাসে জিডিপি প্রবৃদ্ধি ৬.১২ শতাংশ
Wednesday 14 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত অর্থবছরের ৯ মাসে জিডিপি প্রবৃদ্ধি ৬.১২ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৪ ১৭:২৬

ঢাকা: গত ২০২৩-২৪ অর্থবছরের নয় মাসে (তৃতীয় কোয়ার্টার পর্যন্ত ) জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ। যা ওই অর্থবছরের ছয় মাসে ছিল ৩ দশমিক ৭৮ শতাংশ। শিল্প খাতের কারণে এবার মোট প্রবৃদ্ধি বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (৯ জুলাই) সংস্থাটির ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। বিবিএসের হিসাবে বলা হযেছে, টাকার অংকে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮ হাজার ৬৩২ বিলিয়ন টাকা বা ৮ লাখ ৬৩ হাজার ২০০ কোটি টাকা।

বিজ্ঞাপন

কৃষি খাত

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ। যা প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল এক দশমিক শূন্য ৪ শতাংশ ও ৪ দশমিক ৬৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তৃতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধি ছিল এক দশমিক ৮৮ শতাংশ। যা প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল শূন্য দশমিক ১৬ শতাংশ ও ৪ দশমিক ২২ শতাংশ।

শিল্প খাত

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্য ২০২৩ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক শূন্য ৩ শতাংশ। যা প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ ও ৩ দশমিক ২৪ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ। যা প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল ৭ দশমিক ২৩ শতাংশ ও ১০ শতাংশ।

সেবা খাত

পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্য ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ। যা প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল ৩ দশমিক ৭৩ শতাংশ ও ৩ দশমিক শূন্য ৬ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৪৭ শতাংশ, যা প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ ও ৬ দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/পিটিএম

জিডিপি প্রবৃদ্ধি ২০২৩-২৪ অর্থবছর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর