Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
প্রশ্নফাঁস: ৫ জনকে পিএসসি থেকে বরখাস্ত
Monday 10 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রশ্নফাঁস: ৫ জনকে পিএসসি থেকে বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৪ ২১:২৫

ঢাকা: বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হওয়া পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (৯ জুলাই) পিএসসির জারি করা প্রজ্ঞাপনে তাদের বরখাস্ত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে সই করেছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে— গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ ও বিতরণের সঙ্গে জড়িত থাকা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মচারী কর্তৃক অপরাধ সংঘটনে সহায়তা করার অভিযোগে সিআইডি কর্তৃক গ্রেফতার পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৯ (২) অনুসারে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা হলেন পিএসসি’র উপ-পরিচালক মো. আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মো. আলমগীর কবির এবং পিএসসির ডেসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলাম।

বরখাস্ত হওয়া পাঁচজন বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন
প্রশ্নফাঁস: স্বীকারোক্তির জন্য ৭ জন আদালতে, কারাগারে ১০ জন
প্রশ্নফাঁস: আবেদ আলীর ছেলে সিয়ামকে ছাত্রলীগ থেকে অব্যহতি
নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, পিএসসি কর্মকর্তাসহ গ্রেফতার ১৭

সারাবাংলা/ইএইচটি/একে

টপ নিউজ পিএসসি সরকারি কর্ম কমিশন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর